১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে ইংল্যান্ড ফেবারিট নয় : টাচেল

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে বিবেচনা করা হয়না বলে মন্তব্য করেছেন কোচ থমাস টাচেল। কিন্তু একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন দেখার সাহস রাখে।

বিশ্বকাপে ইংল্যান্ড ফেবারিট নয় : টাচেল

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে বিবেচনা করা হয়না বলে মন্তব্য করেছেন কোচ থমাস টাচেল। কিন্তু একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছেন তার দল বিশ্বমঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন দেখার সাহস রাখে।

থ্রি লায়ন্সরা ৬০ বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষায় রয়েছে। স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েই সাধারনত বিশ্বকাপে সমর্থকদের উচ্ছাসটা একটু বেশী থাকে। বিশ্বকাপ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে টাচেল বলেন, 'কতগুলো ফেবারিট দল এবারের বিশ্বকাপে আছে। না, আমরা মোটেই টপ ফেবারিট দল নই। আমরা হতেও পারিনা, কারন দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বকাপে কোন শিরোপা নেই। আমাদের থেকে আরও অন্য দল আছে যারা এই ধরনের টুর্নামেন্টে পরীক্ষীত পরাশক্তি ও সফল। আমরাও শিরোপার জন্যই এই ধরনের টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতায় নামি। আমরা জানি এই ধরনের প্রত্যাশার দায়িত্ব কতটুকু। পুরোপুরি মনোনিবেশ করে আমাদের এগিয়ে যেতে হবে।

আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি, একজন চ্যালেঞ্জার হিসেবে দেখছি। আমরা অনেকদুর যেতে চাই। কিন্তু আমরা মনে হয়না আমরা খুব বেশী ফেবারিট।'

সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড গত দুই ইউরো চ্যাম্পিয়নশীপে ফাইনালে খেলেছে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল ও চার বছর আগে খেলেছে কোয়র্টার ফাইনাল।

টাচেল বলেন, 'ঐ ফলাফলগুলো অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। কোন দল যদি ইউরোর ফাইনালে খেলে, বিশ্বকাপের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে খেলে তাহলে তাদের নিয়ে আশা করাই যায়। এখানে শুধুমাত্র ভাগ্যের ব্যপার রয়েছে। আমি সত্যিই বিশ্বাস করি আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু ইতিহাস বলে আমরা ফেবারিট নই। তারপরও আমরা বিশ্বকাপের শিরোপা জিততে চাই। আমাদের প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আমরা যদি পাহাড়ের চূড়ায় উঠতে চাই তবে যাত্রাটা ধীরে ধীরে করতে হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026