১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের আগে উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উত্তর আমেরিকায় ফুটবলপ্রেমীর সংখ্যা উল্লেযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত নিলসেন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে উত্তর আমেরিকায় ফুটবলভক্তের সংখ্যা ১০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৬০ লাখেরও বেশি হয়েছে।

বিশ্বকাপের আগে উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উত্তর আমেরিকায় ফুটবলপ্রেমীর সংখ্যা উল্লেযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত নিলসেন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে উত্তর আমেরিকায় ফুটবলভক্তের সংখ্যা ১০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৬০ লাখেরও বেশি হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন আয়োজক দেশের দর্শক প্রবণতা নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, লিওনেল মেসি ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর অনুষ্ঠিত লিগস কাপ টুর্নামেন্টের টেলিভিশন দর্শকসংখ্যা গড়ের তুলনায় ১৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

নিলসেন প্রতিবেদনে উল্লেখ করেছে, "ইন্টার মিয়ামির শিরোপা জয়ের ফলে এমএলএস কাপের দর্শকসংখ্যা ২০২৪ সালের তুলনায় ৯৭ শতাংশ বেড়েছে। এটি প্রমাণ করে যে, ফুটবলের প্রতি বাড়তি আগ্রহ থেকে দেশীয় লিগও লাভবান হচ্ছে।"

প্রতিবেদন অনুযায়ী, ৬ কোটি ২৫ লাখ সমর্থক নিয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম ফুটবল-সমর্থকভিত্তিক দেশ।

ফিফার এক মুখপাত্র বলেন, "নিলসেনের নতুন প্রতিবেদন উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তার উল্লেখযোগ্য ও পরিমাপযোগ্য উত্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এটি মহাদেশজুড়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজনের সিদ্ধান্তকে আরও যৌক্তিক প্রমাণ করে।"

গবেষণায় আরও দেখা গেছে ৬৪ শতাংশ উত্তরদাতা মনে করেন ভবিষ্যতে ফুটবলের প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে। প্রায় এক-চতুর্থাংশ সমর্থক গত পাঁচ বছরের মধ্যে ফুটবল অনুসরণ করা শুরু করেছেন। প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৭ জন বলেছেন, বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গত তিন বছরে তাদের আগ্রহ বেড়েছে।

উত্তর আমেরিকার মধ্যে মেক্সিকো এখনও সবচেয়ে শক্তিশালী ফুটবল বাজার। সেখানে ৬৩ শতাংশ মানুষের সম্পৃক্ততা নিয়ে ফুটবল সব খেলাধুলার মধ্যে শীর্ষে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার দিক থেকে ফুটবল চতুর্থ এবং কানাডায় তৃতীয় স্থানে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের বড় অংশই তরুণ ও তুলনামূলকভাবে সচ্ছল। ৭৬ শতাংশ সমর্থক মিলেনিয়াল ও জেনারেশন জেড প্রজন্মের অন্তর্ভুক্ত। ইউরোপের তুলনায় সেখানে নারী সমর্থকদের অংশগ্রহণও বেশি।

উত্তর আমেরিকা জুড়ে ৭২ শতাংশ সমর্থক টেলিভিশন বা অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও ফুটবল অনুসরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026