১৫ জুন ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় সুইডেন

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ তারকা আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেসকে নিয়ে গড়া আক্রমণভাগের ওপর ভর করে বিশ্বকাপের কঠিন গ্রুপ পেরিয়ে যেতে চায় সুইডেন। বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে তারা কোনমতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে বিশ্বকাপে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় সুইডেন

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগ তারকা আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেসকে নিয়ে গড়া আক্রমণভাগের ওপর ভর করে বিশ্বকাপের কঠিন গ্রুপ পেরিয়ে যেতে চায় সুইডেন। বাছাইপর্বে একটি ম্যাচও না জিতে তারা কোনমতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

গ্রাহাম পটারের দল উত্তর আমেরিকায় গ্রুপ-এফ'এ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়ার মুখোমুখি হবে। তারা টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সুইডেন অদ্ভুত এক পথ পাড়ি দিয়ে মূল পর্বে এসেছে। বাছাইপর্বে ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা নিজেদের গ্রুপের তলানিতে শেষ করেছিল। তবে উয়েফা নেশন্স লিগে পারফরম্যান্সের কারণে তারা ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে প্লে-অফের সুযোগ পায়। সেখানে ইউক্রেনকে হারানোর পর নাটকীয় ৩-২ ব্যবধানে পোল্যান্ডকে পরাজিত কওে মূলপর্বের টিকিট নিশ্চিত করে তারা।

এর আগেও সুইডেন প্লে-অফ জিতে বিশ্বকাপে উঠেছিল, সেবার হারিয়েছিল ইতালিকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে পৌঁছায়, যেখানে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর সেটিই ছিল আসরটিতে সুইডেনের সেরা সাফল্য। বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের কারণে গত অক্টোবরে আগের কোচ জন ডাল টমাসন বরখাস্ত হন। তবুও পটারের অধীনে দলটি নিয়ে আশাবাদী সমর্থকেরা।

সুইডিশ ক্লাব ওস্টারসুন্ডসে নিজের নাম তৈরি করা ইংলিশ কোচ পটার প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে বরখাস্ত হওয়ার কিছুদিন পর জাতীয় দলের দায়িত্ব নেন।

পটার বলেন, "এটি ছিল ভেঙে পড়া একটি দল। একাধিক দিক থেকেই। ফুটবল কীভাবে বদলে যেতে পারে, এটি তারই প্রমাণ। তবে ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়। একজন কোচ হিসেবে আমাকে সঠিক পরিবেশ তৈরি করতে হবে। খেলোয়াড়দের মধ্যে সাহস গড়ে তুলতে সাহায্য করতে হবে, ভয় দূর করতে হবে এবং সব সময় খেলাটা উপভোগ করার চেষ্টা করতে হবে।"

আর্সেনালে ধীরে ধীরে ছন্দ ফিরে পাওয়া গিওকেরেস ইউক্রেনের বিপক্ষে হ্যাটট্রিক করার পর পোল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়সূচক গোল করেন। অন্যদিকে নিউক্যাসল থেকে বড় অঙ্কের চুক্তিতে লিভারপুলে যোগ দেওয়ার পর চোটে ভরা প্রথম মৌসুম কাটানো ইসাক এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

১৪ জুন মেক্সিকোর গুয়াদালুপেতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিযয়ে সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ছয় দিন পর হিউস্টোনে নেদারল্যান্ডস এবং ২৫ জুন টেক্সাসের আরলিংটনে জাপানের মুখোমুখি হবে।

তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস এই গ্রুপ থেকে উত্তরণের সবচেয়ে বড় দাবিদার। তারা টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে, যার মধ্যে বাছাইপর্বের আটটি ম্যাচই জয় পেয়েছে। রোনাল্ড কোম্যানের দল সাম্প্রতিক দুটি বড় টুর্নামেন্টের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারে, আর ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হতাশাজনক পরাজয় বরণ করে।

জাপান টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে সহজেই জায়গা করে নিয়েছে। ১৬টি বাছাই ম্যাচে তারা মাত্র একবার হেরেছে এবং মাত্র তিনটি গোল হজম করেছে। 'ব্লু সামুরাই'রা গত দুই বিশ্বকাপেই শেষ ষোলোতে উঠেছে এবং এবারের আসরেও তারা সহজ প্রতিপক্ষ হবে না।

হাজিমে মোরিয়াসুর দল সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে একাধিক অঘটন ঘটিয়েছে। ২০২২ বিশ্বকাপে তারা স্পেন ও জার্মানি- দুই দলকেই হারিয়েছিল।

২০১৮ সাল থেকে জাপানের কোচ থাকা মোরিয়াসু মার্চে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে প্রীতি ম্যাচ জয়ের পর বলেন, "বিশ্বকাপ জেতা সহজ কাজ নয় বলে আমি মনে করি। তবে প্রতিপক্ষ যেই হোক, আমরা জিততে পারব, এই আত্মবিশ্বাস আমার আছে।"

গ্রুপ 'এফ'-এর সবচেয়ে দুর্বল দল হিসেবে ধরা হচ্ছে তিউনিসিয়াকে। এর আগে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে কোনোটিতেই তারা নকআউট পর্বে উঠতে পারেনি। তবে উত্তর আফ্রিকার দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তারা বাছাইপর্বে একটি গোলও না খেয়ে বিশ্বকাপে এসেছে এবং কাতার বিশ্বকাপে শেষ পর্যন্ত রানার্সআপ হওয়া ফ্রান্সের বিপক্ষে তাদের চমকপ্রদ জয় যে কাকতালীয় ছিল না, সেটি প্রমাণ করতে মরিয়া থাকবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড শক্তি ও সামর্থ্য দেখাতে চায় : ও’রিলি

প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড শক্তি ও সামর্থ্য দেখাতে চায় : ও’রিলি

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই শক্তি ও সামর্থ্য দেখাতে চায় একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের ডিফেন্ডার নিকো ও'রিলি জানান, মাঠে কোনো ছাড় না দিয়ে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তি এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় ইংলিশরা।

6/15/2026

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে অংশ নেওয়া ১৩টি দেশের ফুটবল সংস্থা উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের সমালোচনা করেছে। তিনি মন্তব্য করেছিলেন এবারের সম্প্রসারিত বিশ্বকাপে অনেক ম্যাচই হবে "সম্পূর্ণ গুরুত্বহীণ"। আর এতেই তোপের মুখে পড়েছেন উয়েফা প্রধান।

6/15/2026

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : জুড বেলিংহ্যাম বিশ্বকাপে ইংল্যান্ডের "এক্স-ফ্যাক্টর" হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন জর্ডান হেন্ডারসন। থমাস টাচেলের দল ৬০ বছরের অপেক্ষার পর প্রথম বড় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

6/15/2026

৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের ক্রীড়া ভাতা, প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীদের "ক্রীড়া শিক্ষা বৃত্তি" এবং অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের "চিকিৎসা ও আর্থিক সহায়তা" প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

6/15/2026

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ^কাপ শুরু জাপানের

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ^কাপ শুরু জাপানের

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জাপান।

6/15/2026

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০, দুই বিভাগেই রূপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

6/14/2026

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরির সাথে পেসার শরিফুল ইসলামের ৬ উইকেট শিকারের পরও অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে হেরে যায় টাইগাররা। রুদ্ধশ^াস ম্যাচে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে অসিদের হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা করেন ওপেনার কুপার কনোলি।

6/14/2026

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ঢাকা, ১৪ জুন ২০২৬ (বাসস) : প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল।

6/14/2026