১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের হতাশা কাটাতে এবার বদ্ধপরিকর জার্মানি

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সাম্প্রতিক বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে উত্তর আমেরিকায় যাচ্ছে। কারণ গত দুই আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

বিশ্বকাপের হতাশা কাটাতে এবার বদ্ধপরিকর জার্মানি

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সাম্প্রতিক বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে উত্তর আমেরিকায় যাচ্ছে। কারণ গত দুই আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

২০১৪ সালের ফাইনালে মারাকানায় মারিও গোয়েতজের অতিরিক্ত সময়ের জয়সূচক গোলের পর থেকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জার্মানির সময়টা ছিল খুবই হতাশাজনক। ২০১৮ সালে রাশিয়ায় শিরোপা রক্ষার মিশন শেষ হয়েছিল গ্রুপের তলানিতে থেকে। এরপর চার বছর পর কাতার বিশ্বকাপেও একই পরিণতি হয় তাদের। রিও ডি জেনিরোতে ট্রফি জয়ের পর থেকে বিশ্বকাপে জার্মানি মাত্র দুটি ম্যাচ জিতেছে, সুইডেন ও পরে কোস্টারিকার বিপক্ষে।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ 'ই'-তে নকআউট পর্বে ফিরতে জুলিয়ান নাগেলসমানের দলের সামনে বাধা হয়ে দাঁড়াবে ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, ইকুয়েডর এবং বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কুরাসাও।

৩৮ বছর বয়সী নাগেলসমান দুই বছর আগে জার্মানির দায়িত্ব নেওয়ার পর দলটির পারফরম্যান্সে উন্নতি দেখা গেছে। ফ্লোরিয়ান রিটজ ও জামাল মুসিয়ালার মতো তরুণ প্রতিভা, পাশাপাশি জসুয়া কিমিচ ও এন্টোনিও রুডিগারের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা এ উন্নতির নেতৃত্ব দিয়েছেন।

নিজেদের মাটিতে অনুষ্ঠিত ইউরো ২০২৪-এ তারা কোয়ার্টার ফাইনালে খেলেছে এবং পরের বছর উয়েফা নেশনস লিগে শেষ চার থেকে বিদায় নিয়েছিল। তবে দুই ক্ষেত্রেই তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেন ও পর্তুগালের কাছে হেরে যায়।

গ্রুপ 'ই'-তে জার্মানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আইভরি কোস্ট। 'এলিফ্যান্টস'রা ২০১৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে। দিদিয়ের দ্রগবা ও ইয়াইয়ার ও কোলো টুরে ভাতৃদ্বয়য়ের সোনালি প্রজন্ম এখন অতীত। তবে এমেরেস ফায়ের বর্তমান দলে এখনও নিকোলা পেপে, আমাদ দিয়ালো ও উইলফ্রিড জাহার মতো প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন।

গত শীতে আফকন শিরোপা রক্ষার মিশনে মিশরের কাছে শেষ আটে হেরে ব্যর্থ হলেও আইভরি কোস্ট তাদের চতুর্থ বিশ্বকাপে যাচ্ছে সম্ভবত নকআউট পর্বে ওঠার সবচেয়ে ভালো সুযোগ নিয়ে। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার তারা গ্রুপে তৃতীয় হয়েছিল।

ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। কনকাকাফ বাছাইপর্বে অপরাজিত থেকে তারা মূল পর্বে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হওয়ার গৌরব অর্জনের পর তাদের গতি কিছুটা থমকে গেছে। মার্চে প্রস্তুতি ম্যাচে চীন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারের স্বাদ পায় কুরাসাও। এছাড়া যিনি দলটিকে বিশ্বকাপে তুলেছিলেন সেই অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে দেওয়ায় কুরাসাওকে বিশ্বকাপে খেলতে হবে নতুন কোচ ফ্রেড রুটেনের অধীনে।

ইকুয়েডর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বের টেবিলে তারা ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়ারও ওপরে ছিল। ফলে ৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপে তারা শুধু অংশ নিতেই আসছে না, বরং শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই মাঠে নামবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026