১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : অস্থির প্রস্তুতি ও হতাশাজনক সাম্প্রতিক পারফরম্যান্সের পর বিশ্বকাপের গ্রুপ 'ডি'-তে যুক্তরাষ্ট্র নামছে নিজেদের সামর্থ্য প্রমাণের চাপে। সাম্প্রতিক দুটি প্রীতি ম্যাচে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে তারা সহজেই পরাজিত হয়েছে।

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : অস্থির প্রস্তুতি ও হতাশাজনক সাম্প্রতিক পারফরম্যান্সের পর বিশ্বকাপের গ্রুপ 'ডি'-তে যুক্তরাষ্ট্র নামছে নিজেদের সামর্থ্য প্রমাণের চাপে। সাম্প্রতিক দুটি প্রীতি ম্যাচে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে তারা সহজেই পরাজিত হয়েছে।

মার্চে বেলজিয়ামের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হারের পর পর্তুগালের কাছেও ২-০ গোলে হার যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। যেখানে তিনি দলকে টুর্নামেন্টে অনেক দূর নিযয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সেখানে বাস্তবতা মোটেই তার পক্ষে নেই।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষা করার পর পচেত্তিনো এখন প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইউরোপভিত্তিক অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা করছেন।

এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিক, জুভেন্টাসের ওয়েস্টন ম্যাককেনি এবং বোর্নমাউথের টাইলার অ্যাডামস পচেত্তিনোর মূল আস্থার জায়গায় আছেন। এছাড়া মার্সেইর টিম ওয়েহা, মোনাকোর ফোলারিন বালোগুন এবং ফর্মে থাকা স্ট্রাইকার হাজি রাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। রাইটের গোলেই কভেন্ট্রি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে।

পচেত্তিনোর দল যদি গ্রুপ পর্ব পেরোতে না পারে, তবে সেটি বড় চমক হবে। গত বছর প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় যুক্তরাষ্ট্রকে আশাবাদী করে তুলেছে, এবারও তারা ২০১০, ২০১৪ ও ২০২২ সালের মতো শেষ ষোলোতে উঠতে চায়।

১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ^কাপ যাত্রা শুরু হবে।

দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে। বাছাইপর্বে তারা দারুণ খেলেছে এবং ব্রাজিল, ইকুয়েডর ও কলম্বিয়ার সমান পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেছে।

আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত। ২০২৪ কোপা আমেরিকায় একটি পয়েন্টও না পাওয়ার হতাশার পর আলফারো দায়িত্ব নেন। তার অধীনে প্যারাগুয়ে বাছাইপর্বে ৩৬ সম্ভাব্য পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এবং আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর মতো উল্লেখযোগ্য সাফল্যও পায়।

গ্রুপের আরেক দল অস্ট্রেলিয়া টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এশিয়ার গ্রুপ 'সি'-তে তারা জাপানের পিছনে দ্বিতীয় হয়েছে। বাছাইপর্ব চলাকালে গ্রাহাম আর্নল্ডের পরিবর্তে টনি পপোভিচ কোচের দায়িত্ব নেন এবং তার অধীনে দলটি সফল অভিযান চালায়। যার মধ্যে গত বছর জাপানের বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ও ছিল। অস্ট্রেলিয়া ২০২২ সালের দলের সাফল্য পুনরাবৃত্তি করতে চায়। সেবার তারা শেষ ষোলোতে উঠে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল, যদিও ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় সকারুজদের।

ইউরোপীয় অঞ্চলের দল তুরস্ক যুক্তরাষ্ট্রের নকআউট পর্বে ওঠার স্বপ্নের সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর টানা পাঁচটি আসরে ব্যর্থ হওয়া তুরস্ক ২৪ বছর পর আবার বিশ্বকাপে ফিরছে।

ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো মন্টেলার অধীনে বাছাইপর্বে তুরস্ক মাত্র একটি ম্যাচে হেরেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। পরে রোমানিয়া ও কসোভোকে হারিয়ে প্লে-অফ পেরিয়ে তারা যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ নিশ্চিত করে।

ইন্টার মিলানের হাকান কালহানগ্লু মিডফিল্ডে এবং রিয়াল মাদ্রিদের প্রতিভাবান আরডা গুলার আক্রমণভাগে বড় হুমকি হয়ে উঠতে পারেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026