১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : গত এক দশকে ফিফা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতির পর সহ-আয়োজক কানাডা এবার গ্রুপ 'বি'-তে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের মাধ্যমে সেই উত্থানকে স্মরণীয় করে রাখতে চায়।

বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্য কানাডার

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : গত এক দশকে ফিফা র্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতির পর সহ-আয়োজক কানাডা এবার গ্রুপ 'বি'-তে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের মাধ্যমে সেই উত্থানকে স্মরণীয় করে রাখতে চায়।

বিশ্বকাপে আগের দুই আসর- ১৯৮৬ সালে মেক্সিকো এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কানাডার রেকর্ড ছিল ভয়াবহ, ছয় ম্যাচের সবকটিতেই হার।

এবার স্বাগতিক দলটি সেই ধারা বদলাতে চায়। কানাডার সাথে গ্রুপে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।

কানাডার মার্কিন কোচ জেসি মার্শ বলেছেন, বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস ও জুভেন্টাসের জোনাথন ডেভিডের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া তার দল অনেক বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছে।

গত বছর মার্শ বলেছিলেন, "আমরা বিশ্বকাপ জিততে চাই। এটা হয়তো হাস্যকর শোনাতে পারে, কিন্তু আমরা কেন কোনো টুর্নামেন্টে গিয়ে ভাবব, 'দেখি কী হয়, হয়তো একটা ম্যাচ জিততে পারি। অথবা একটা গোল করতে পারি।"

যদিও শিরোপা জয় এখনও অত্যন্ত কঠিন সম্ভাবনা, তবে মার্শের অধীনে কানাডার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, বিশ্বকাপে প্রথম জয় পাওয়া তাদের নাগালের মধ্যেই রয়েছে।

২০২৪ সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে পৌঁছে অনেককেই চমকে দিয়েছিল কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা কেবল পেনাল্টিতে উরুগুয়ের কাছে অল্পের জন্য পরাজিত হয়েছিল।

গ্রুপ পর্বে কানাডার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সুইজারল্যান্ড, যারা টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। সুইসরা নিয়মিতভাবেই গ্রুপ পর্ব পার করে। ২০২২, ২০১৮ ও ২০১৪ সালে তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল, তবে এখনও পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। ২০২৪ ইউরোতেও তারা ভালো খেলেছিল। শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করার পর পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের কাছে হারে।

সুইজারল্যান্ডের আক্রমণভাগে বড় ভরসা ব্রিল এম্বোলো। তাকে সহায়তা করতে পারেন নটিংহ্যাম ফরেস্টের ড্যান এনডয়ে ও সেভিয়ার উইঙ্গার রুবেন ভার্গাস।সান্ডারল্যান্ডের গ্রানিত জাকা মিডফিল্ড সামলাতে ফিরছেন, যা সম্ভবত তার চতুর্থ ও শেষ বিশ্বকাপ।

অন্যদিকে বসনিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে সম্ভবত শেষবার দেখা যাবে ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকোকে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের ১২ বছর পর তিনি আবার ফিরছেন।

২০১৪ সালের সেই আসরটিই ছিল বসনিয়ার একমাত্র বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ।

২০২৬ বিশ্বকাপে ওঠার পথে জেকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নাটকীয় প্লে-অফ জয়ে তিনি সমতাসূচক গোল করেন, এরপর দলটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকেও হতবাক করে দেয়। অন্যদিকে তরুণদের মধ্যে গোলের আশা থাকবে পিএসভি এইনডোভেনের ২১ বছর বয়সী এসমির বাজরাকতারেভিচ ও ১৮ বছর বয়সী কেরিম আলাইবেগোভিচের ওপর।

কানাডার মতোই এশিয়ার তুলনামূলক দুর্বল দল কাতারও খুঁজছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। ২০২২ সালে নিজেদের মাটিতে তিনটি গ্রুপ ম্যাচেই হেরেছিল তারা।

কাতারের দায়িত্বে থাকবেন সাবেক স্পেন, রিয়াল মাদ্রিদ ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কোচ জুলেন লোপেতেগুই। ২০১৮ বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্পেনের চাকরি হারানোর আট বছর পর অবশেষে তিনি বিশ্বকাপ মঞ্চে আসছেন। তবে কাতারের দুর্বল বিশ্বকাপ ইতিহাস বদলানো লোপেতেগুইয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। ৪২ বছর বয়সী সেবাস্তিয়ান সোরিয়াকে দলে রাখা দেশটির সীমিত খেলোয়াড় ভান্ডারেরই ইঙ্গিত দেয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026