১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রুপ-এ থেকে আবারও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে মেক্সিকো

BSSঢাকা

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া হয়ে আছে বিশ^কাপের সহ-আয়োজক মেক্সিকো। আয়োজক হিসেবে ভাগ্য যদি এবারও সহায় হয় তাহলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ শুরু করতে পাওে মেক্সিকো। গ্রুপ-এ থেকে নকআউট পর্বে সহজেই ওঠার আশা করছে তারা।

গ্রুপ-এ থেকে আবারও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে মেক্সিকো

ঢাকা, ১০ জুন ২০২৬ (বাসস) : ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া হয়ে আছে বিশ^কাপের সহ-আয়োজক মেক্সিকো। আয়োজক হিসেবে ভাগ্য যদি এবারও সহায় হয় তাহলে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ শুরু করতে পাওে মেক্সিকো। গ্রুপ-এ থেকে নকআউট পর্বে সহজেই ওঠার আশা করছে তারা।

তিনবার বিশ্বকাপ আয়োজন করা একমাত্র দেশ মেক্সিকো। নিজেদের মাটিতে অনুষ্ঠিত আগের দুই বিশ্বকাপ- ১৯৭০ ও ১৯৮৬ সালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এস্তাদিও আজতেকায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।

১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত টানা সাতটি বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার ধারাবাহিকতা মেক্সিকোর রয়েছে। সেই অভিজ্ঞতা বলছে, গ্রুপ-এ থেকে উত্তরণ তাদের জন্য কঠিন হওয়ার কথা নয়।

যদিও ২০২২ বিশ্বকাপে সেই ধারা ভেঙে যায়। হতাশাজনক পারফরম্যান্সের পর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল মেক্সিকোকে। তবে সাম্প্রতিক ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি আবারও ছন্দে ফিরছে।

অভিজ্ঞ কোচ জেভিয়ার অগারে এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্বে ছিলেন। ২০২৪ সালে তৃতীয়বারের মতো কোচ হিসেবে ফিরে আসেন। তার অধীনে 'এল ট্রি' গত বছর কনকাকাফ নেশন্স লিগ ও কনকাকাফ গোল্ড কাপ জয় করার কৃতিত্ব দেখায়।

অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ আক্রমণে নির্ভরযোগ্য গোলস্কোরার হিসেবে ভরসা জোগাচ্ছেন। অন্যদিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্টো মোরা টুর্নামেন্টের অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারেন।

গ্রুপ-এ'তে মেক্সিকোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে পারে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। তারা টানা ১৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর থেকে প্রতিবারই বিশ্বকাপে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া। কাতার বিশ্বকাপে তারা শেষ ষোলোতেও উঠেছিল এবং এবারও নকআউট পর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

প্রধান কোচ হং মিয়ং-বো ২০২৪ সালে জার্গেন ক্লিন্সম্যানের এক বছরের মেয়াদের পর দায়িত্ব নেন। তার দলে ইউরোপভিত্তিক বেশ কয়েকজন খেলোয়া রয়েছেন। বিশেষ কওে পিএসজির লি ক্যাং-ইন ও বায়ার্ন মিউনিখের কিম মিন-জায়ের ওপর সহজেই ভরসা করা যায়। আক্রমণে সাবেক স্পার্স ফরোয়ার্ড সং হেয়াং-মিন গোলের প্রধান ভরসা হবেন। তবে লস এ্যাঞ্জেলস এফসির হয়ে চলতি মৌসুমে গোল করতে না পারায় তিনি বাজে ক্লাব ফর্ম নিয়েই বিশ^কাপে খেলতে আসছেন।

গ্রুপের একমাত্র ইউরোপীয় দল চেক প্রজাতন্ত্রের সামনে নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ রয়েছে। তাদের বাছাইপর্ব ছিল বেশ এলোমেলো, যার মধ্যে ফারো আইল্যান্ডের কাছে ২-১ গোলের চমকপ্রদ হারও ছিল। ওই হারের পর গত অক্টোবরে কোচ ইভান হাসেক বরখাস্ত হন। ৭৪ বছর বয়সী মিরোস্লাভ কুবেক তার স্থলাভিষিক্ত হন এবং পরে প্লে-অফে আয়ারল্যান্ড ও ডেনমার্ককে হারিয়ে দলকে বিশ্বকাপে তোলেন। দুটি ম্যাচই টাইব্রেকারে জিতেছিল চেকরা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবার মাত্র চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলছে এবং ২০১০ সালে স্বাগতিক হওয়ার পর এটিই তাদের প্রথম অংশগ্রহণ। 'বাফানা বাফানা' কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে ৭৪ বছর বয়সী বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে তারা এবার সেই ইতিহাস বদলাতে চাইবে। ব্রুস ২০১৭ সালে ক্যামেরুনকে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা উপহার দিয়েছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026