১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সুস্থতার পথে নেইমার

BSSঢাকা

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : পায়ের পেশির ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকেই নেইমারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

সুস্থতার পথে নেইমার

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : পায়ের পেশির ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকেই নেইমারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় পায়ের পেশির ইনজুরিতে পড়েন নেইমার। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় গ্রেড-২ মাসল টিয়ারে সমস্যা আছে তার। ফলে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান নেইমার।

ইনজুরির কারণে বিশ্বকাপের মূল পর্বের আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন নেইমার।

তবে সদ্য পাওয়া এমআরআই রিপোর্ট সুসংবাদ দিয়েছে নেইমারকে। তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বলে জানায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারা জানায়, 'পরীক্ষায় দেখা গেছে, চিকিৎসায় নেইমারের ভালো অগ্রগতি হয়েছে। স্ক্যানের ফলাফল খুবই সন্তোষজনক। দলের মেডিকেল স্টাফদের দেওয়া রুটিন অনুযায়ী ঠিকঠাক সেরে উঠছেন নেইমার। তাই দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন এবং শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।'

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল চোটে পড়ার পর দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপ মঞ্চে ১৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলেছেন নেইমার। কিন্তু একবারও চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারেননি তিনি। নিজের চতুর্থ বিশ্বকাপে শিরোপা মুকুট মাথায় পড়তে মরিয়া নেইমার। 'সি' গ্রুপে স্কটল্যান্ড, মরক্কো ও হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026