১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল স্পেন

BSSঢাকা

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল স্পেন

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

মেক্সিকোর পুয়েবলার কুয়াউতেমোক স্টেডিয়ামে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে স্পেন ৩-১ গোলে হারায় পেরুকে। প্রস্তুতি পর্বে নিজেদের আগের ম্যাচে ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে স্পেন।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেরুর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন মিকেল ওয়ারজাবাল।

এগিয়ে যাওয়ার পরও গোলের জন্য স্পেন। এরই ধারাবাহিকতায় ৩২ মিনিটে পেরুর জালে দ্বিতীয়বারের বল পাঠায় তারা। ফেরান তোরেসের ক্রসে ফাঁকায় বল পেয়ে গোল আদায় করে নেন পেদ্রি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় স্পেন।

বিরতি থেকে ফিরে তৃতীয় গোলের আনন্দে মেতে ওঠে স্পেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। আত্মঘাতী গোলে সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

স্পেনের তৃতীয় গোলের ১১ মিনিট পর ব্যবধান কমায় পেরু। সতীর্থের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গোল করেন পেরুর হাইরো ভেলেস। এরপর ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্পেন।

বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে পেরুর বিপক্ষে জয় স্পেনকে বাড়তি আত্মবিশ্বাসী দেবে বলে জানান স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্সে। তিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচ আর বিশ্বকাপের ম্যাচের মধ্যে পার্থক্য অনেক। কিন্তু জয়ের স্বাদ নিয়ে বিশ্বকাপ খেলতে নামার আলাদা সুবিধা আছে। এতে দলের মধ্যে সবাই আত্মবিশ্বাসী থাকে। প্রস্তুতি ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন এগুলো শুধরে নেওয়ার পালা। আশা করি, বিশ্বকাপের মূল আসরে ছেলেরা ভালো করবে।'

১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হবে। 'এইচ' গ্রুপে স্পেনের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দ, সৌদি আরব ও উরুগুয়ে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্প্যানিশরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026