১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রাজিলকে প্রাপ্য সম্মান দিন : ব্রাজিলের বিশ্বকাপ তারকা গিমারায়েস

BSSঢাকা

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়ের বলেছেন, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে নামার আগে তার দলকে "প্রাপ্য সম্মান" দেওয়া উচিত।

ব্রাজিলকে প্রাপ্য সম্মান দিন : ব্রাজিলের বিশ্বকাপ তারকা গিমারায়েস

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়ের বলেছেন, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে নামার আগে তার দলকে "প্রাপ্য সম্মান" দেওয়া উচিত।

ব্রাজিল তাদের পাঁচটি বিশ্বকাপ শিরোপার সর্বশেষটি জিতেছিল ২০০২ সালে। এরপর অনুষ্ঠিত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই তারা কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিল বিশ্বের ষষ্ঠ-র্যাঙ্কধারী দল হিসেবে অংশ নিচ্ছে এবং অতীতের মতো ততটা সুপারস্টার-সমৃদ্ধ দল বলেও অনেকের কাছে মনে হচ্ছে না।

নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে গণমাধ্যমকে গিমারায়েস বলেন, "আর কোনো দলের জার্সিতে পাঁচটি তারকা নেই। আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে, যারা বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলে, যেমন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া। আমাদের খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দিতে হবে।"

কার্লো আনচেলত্তির দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে ছিল। ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে শনিবার মরক্কোর বিপক্ষে, নিউ ইয়র্ক সিটির বাইরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে। তারা রিও ডি জেরিরোতে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করার পর গত শনিবার ওহাইওর ক্লিভল্যান্ডে মিশরকে ২-১ গোলে হারায়।

মিশরের বিপক্ষে দলের প্রথম গোলদাতা গিমারায়েস বলেন, "আমরা এর চেয়ে ভালো অনুভব করতে পারতাম না। দুটি প্রীতি ম্যাচেই আমরা জিতেছি এবং ভালো খেলেছি। কাজ করার জন্য আমাদের হাতে আরও কয়েক দিন আছে, তবে আমরা নিজেদের প্রস্তুত মনে করছি। বিশ্বকাপ শুরু হয়ে গেলে আগে কী হয়েছে, সবাই তা ভুলে যাবে। আশা করি আমরা জয় দিয়ে শুরু করতে পারব, আর সেটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি হবে।"

গ্রুপ 'সি'-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এদিকে দলটি এখনও অপেক্ষা করছে গ্রুপ পর্বের কোনো ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা জানার জন্য। সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। তিনি ২০২৩ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। তবুও আনচেলত্তি ঝুঁকি নিয়ে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন। তবে পরে নেইমার পায়ের পেশীর চোটে আক্রান্ত হন।

এরই মধ্যে ব্রাজিল স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন আনচেলত্তি। ইতালিয়ান ক্লাব রোমার ফুল-ব্যাক ওয়েসলি উরুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসনকে, যিনি ইতালির আটালান্টার হয়ে খেলেন এবং বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026