১ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

BSSঢাকা

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি বাসসকে বলেন, 'অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।''

চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।'

মন্ত্রী আরও বলেন, এই সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।

সম্প্রচারস্বত্ব এবং অংশীদারিত্বের চূড়ান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই ঘোষণা করবে বলে জানা গেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম একাধিকবার লঙ্ঘনের দায়ে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানির পর শুক্রবার চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

8/1/2026

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

প্রচন্ড বিরোধিতার মুখে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিল করল ফিফা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন।

8/1/2026

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশের আরচারি উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশ সফরে এসে এ দেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি।

7/31/2026

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের 'ঈশ্বর' হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

7/31/2026

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : লেভান্তে থেকে ২১ বছর বয়সি স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে খেলবেন এস্পি।

7/31/2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সোবার্সকে

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অল-রাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্সকে শেষ বিদায় জানাল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে সোবার্সের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

7/31/2026

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : আঙুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।

7/31/2026

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সি বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

7/31/2026