১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের পর বড় ট্রান্সফারের সুযোগ হতে পারে বেশ কয়েকজনের

BSSঢাকা

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : বিশ^কাপ ফুটবলে বেশ কিছু দলে এমন কিছু পরীক্ষীত তারকা রয়েছে যারা হয়তো আসর শেষে অপর বড় ক্লাবের আগ্রহে পরিণত হতে পারেন। কিন্তু সেজন্য তাদেরকে বিশ^মঞ্চে নিজেদের যথাযথভাবে প্রমান করতে হবে।

বিশ্বকাপের পর বড় ট্রান্সফারের সুযোগ হতে পারে বেশ কয়েকজনের

ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : বিশ^কাপ ফুটবলে বেশ কিছু দলে এমন কিছু পরীক্ষীত তারকা রয়েছে যারা হয়তো আসর শেষে অপর বড় ক্লাবের আগ্রহে পরিণত হতে পারেন। কিন্তু সেজন্য তাদেরকে বিশ^মঞ্চে নিজেদের যথাযথভাবে প্রমান করতে হবে।

এমনই কিছু তারকার তালিকা এখানে দেয়া হলো :

এনজো ফার্নান্দেজ (২৫), সেন্ট্রাল মিডফিল্ডার, আর্জেন্টিনা ক্লাব : চেলসি সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৯০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি

এনজো ফার্নান্দেজের চেলসি-ভবিষ্যৎ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। মাদ্রিদে যাওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার পর সাবেক কোচ লিয়াম রোসেনিয়র তাঁকে দল থেকে বাদ দিয়েছিলেন। ফলে তাঁর ক্লাব ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও তাঁর চুক্তির মেয়াদ রয়েছে ২০৩২ সাল পর্যন্ত। ২০২৩ সালে বেনফিকা থেকে তাঁকে আনতে চেলসির খরচ হয়েছিল ১২১ মিলিয়ন ইউরো। তবে ২০২২ বিশ্বকাপ জয়ের পর তাঁর বাজারমূল্য কিছুটা কমেছে। ২০২৬ বিশ্বকাপে আবার আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে পারলে পরিস্থিতি বদলে যেতে পারে।

রদ্রি (২৯), সেন্ট্রাল মিডফিল্ডার, স্পেন ক্লাব : ম্যানচেস্টার সিটি সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৬০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা

রদ্রির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। এখন থেকেই রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও শোনা যাচ্ছে। ইউরো ২০২৪ ও ব্যালন ডি'অর বিজয়ী এই মিডফিল্ডার ২০২৪ সালে এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে ২৯ বছর বয়সে তাঁর আবারও বিশ্বসেরা পর্যায়ে ফেরার যথেষ্ট সুযোগ রয়েছে। স্পেনকে যদি তিনি বিশ্বকাপের শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে ট্রান্সফার গুঞ্জন আরও জোরালো হবে।

অরেলিয়েন টিচুয়ামেনি (২৬), সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স ক্লাব : রিয়াল মাদ্রিদ সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৮০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : ম্যানচেস্টার ইউনাইটেড

যদি রদ্রি রিয়াল মাদ্রিদে যোগ দেন, তাহলে বার্নাবেউতে মিডফিল্ডের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং টিচুয়ামেনি কঠিন অবস্থায় পড়তে পারেন। মে মাসে তাঁর ও সতীর্থ ফেডেরিকো ভালভার্দের মধ্যে হওয়া বিরোধও আলোচনার জন্ম দিয়েছে। যদিও টিচুয়ামেনি দাবি করেছেন যে বিষয়টি মিটে গেছে, তবু একটি শক্তিশালী বিশ্বকাপ পারফরম্যান্স ইউরোপের বড় ক্লাবগুলোকে তাঁর পরিস্থিতি নিযয়ে খোঁজ নিতে উৎসাহিত করতে পারে।

ক্রিস্টিয়ান রোমেরো (২৮), সেন্টার-ব্যাক, আর্জেন্টিনা ক্লাব : টটেনহ্যাম হটস্পার সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৬০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : এ্যাথলেটিকো মাদ্রিদ

গত গ্রীষ্মেও রোমেরোর ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল। পরে তিনি নতুন চুক্তি করলেও এখন আবার সম্ভাব্য বিদায়ের আলোচনা শুরু হয়েছে। ইনজুরিতে থাকা অবস্থায় নিজের দেশের ক্লাব বেলগ্রানোর শিরোপা উদযাপনে যাওয়ার পরিকল্পনা করায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারলে এবং ভালো খেলতে পারলে, তাঁর নাম আবার বড় ক্লাবগুলোর ট্রান্সফার তালিকায় উঠে আসতে পারে।

অ্যাঞ্জেলো স্টিলার (২৫), সেন্ট্রাল মিডফিল্ডার, জার্মানি ক্লাব : স্টুটগার্ট সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৫০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড

স্টুটগার্টের সাম্প্রতিক সাফল্যে স্টিলারের অবদান বিশাল। ২০২৫ সালে জার্মান কাপ জয়, ২০২৬ সালে ফাইনালে ওঠা এবং টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নিখুঁত পাসিং ও খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা তাঁকে জার্মান জাতীয় দলে জায়গা করে দিযয়েছে। বিশ্বকাপে সুযোগ পেলে বড় ক্লাবগুলোর নজর আরও বাড়তে পারে।

এমিলিয়ানো মার্টিনেজ (৩৩), গোলরক্ষক, আর্জেন্টিনা ক্লাব : এ্যাস্টন ভিলা সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ২৫ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : এ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, জুভেন্টাস, চেলসি

গত গ্রীষ্মে মার্টিনেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা বেশ জোরালো ছিল। কিন্তু তিনি থেকে যান এবং অ্যাস্টন ভিলাকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে তুলতে সহায়তা করেন, পাশাপাশি ইউরোপা লিগও জেতেন। যদি তিনি ২০২২ কাতার বিশ্বকাপের মতো আবারও আর্জেন্টিনার নায়ক হয়ে উঠতে পারেন, তাহলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কোনো একটি তাঁকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

নিকো শ্লটারবেক (২৬), সেন্টার-ব্যাক, জার্মানি ক্লাব : বরুসিয়া ডর্টমুন্ড সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৫০-৬০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ

এপ্রিল মাসে ডর্টমুন্ডের সঙ্গে নতুন চুক্তি করলেও তাঁর চুক্তিতে ৫০-৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রযয়েছে বলে জানা গেছে। বাঁ-পায়ের বল খেলার দক্ষ সেন্টার-ব্যাক হিসেবে তিনি বিশ্বের সেরাদের একজন। জার্মানির হযয়ে বিশ্বকাপে ভালো খেলতে পারলে শীর্ষ ক্লাবগুলোর বিড আসা খুবই স্বাভাবিক হবে।

গনসালো ইনাসিও (২৪), সেন্টার-ব্যাক, পর্তুগাল ক্লাব : স্পোর্টিং সিপি সম্ভাব্য ট্রান্সফার মূল্য : ৬০ মিলিয়ন ইউরো সম্ভাব্য গন্তব্য : বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড

ইনাসিওর তারকাখ্যাতি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উজ্জ্বল হয়েছে। তিনি তিন ডিফেন্ডারের লাইন থেকে চার ডিফেন্ডারের ব্যবস্থায় সফলভাবে মানিয়ে নিয়েছেন। বিশ্বকাপে তিনি সম্ভবত রুবেন দিয়াসের সঙ্গে পর্তুগালের সেন্টার-ব্যাক জুটি গড়বেন। একই দলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ভিটিনিহা, হুয়াও নেভেস, নুনো মেনডেসের মতো তারকাদের পাশে খেলার সুযোগ তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দিতে পারে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026