১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের ইতিহাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন হাবিবুর

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েছেন হাবিবুর।

বাংলাদেশের ইতিহাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন হাবিবুর

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েছেন হাবিবুর।

লিস্ট 'এ' ক্রিকেট দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়ার মাত্র ছয় দিন পর দ্রুততম শতকের রেকর্ডের মালিক হলেন হাবিবুর।

এর আগে মোসাদ্দেক হোসেন সাথে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন হাবিবুর। ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দু'জনে। এবার ৪৫ বলের সেঞ্চুরিতে রেকর্ড নিজের করে নিলেন হাবিবুর।

রেকর্ড গড়া ইনিংসের শুরুতে সাবধানী ছিলেন হাবিবুর। প্রথম নয় বলে মাত্র ছয় রান করেন তিনি। তবে চতুর্থ ওভারে নিহাদ উজ জামানের বলে একটি করে চার ও ছক্কা দিয়ে দ্রুত রান তোলার ইঙ্গিত দেন তিনি। পরবর্তীতে মারমুখী মেজাজ ধরে রেখে ২৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন হাবিবুর।

অর্ধশতকের পর আরও মারমুখি হয়ে উঠেনর হাবিবুর। পরের পঞ্চাশ করতে মাত্র ১৯টি বল খেলেন তিনি। সেঞ্চুরি পর আব্দুল্লাহ আল মামুনের বলে আউট হন এই ওপেনার। তার আগে ৫৮ বলে ১৩টি ছক্কা ও আটটি চারে ১৩০ রান করেন হাবিবুর। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ ছক্কার রেকর্ড সৌম্য সরকারের। ২০১৯ সালে ডিপিএল ম্যাচে ১৯টি ছক্কা মেরেছিলেন তিনি।

হাবিবুরের রেকর্ড সেঞ্চুরির সুবাদে ৪৪.৪ ওভারে ৩২২ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর ওপেনার সাদিকুর রহমানের ১০১ রান সত্ত্বেও ৪৪.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় সিটি ক্লাব। এতে ৭৪ রানের জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

গত সপ্তাহেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন হাবিবুর।

ঐ ইনিংসে পেস সেনসেশন নাহিদ রানার এক ওভারে ২৬ রান এবং তাসকিন আহমেদের এক ওভারে ২৫ রান নিয়েছিলেন হাবিবুর।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্রুততম শতকের রেকর্ডটিও হাবিবুরের দখলে। গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং-চীনের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে ৩৫ বলে শতক হাঁকান তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026