১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রানাকে নিয়ে অস্ট্রেলিয়া সতর্ক : ইংলিশ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানাকে বড় হুমকি হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ। রানাকে সামলানো অস্ট্রেলিয়া দলের সবার জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি।

রানাকে নিয়ে অস্ট্রেলিয়া সতর্ক : ইংলিশ

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানাকে বড় হুমকি হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ। রানাকে সামলানো অস্ট্রেলিয়া দলের সবার জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে গতি দিয়ে নজর কেড়েছেন রানা। টেস্ট ফরম্যাটে রানার হাত ধরে বেশ কয়েকটি ম্যাচে জয়ও পেয়েছে বাংলাদেশ।

রানা সম্পর্কে ইংলিশ বলেন, 'আমি তাকে খুব বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি, তাকে ভালো বোলার এবং দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় বলে মনে হয়েছে। সে লম্বা এবং দ্রুতগতিতে বল করে। এটি একটি চমৎকার সমন্বয়। তাকে সামলানো আমাদের সবার জন্য সত্যিই কঠিন হবে।'

ইংলিস জানান, বাংলাদেশে খেলতে পেরে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। যা সফরকারী দলের অনেক সদস্যের কাছেই প্রথম সফর। অসি অধিনায়ক বলেন, 'আমরা বাংলাদেশের সাথে ঘন ঘন খেলি না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি এখানে প্রথমবার এসেছি এবং আমি জানি দলের বাকিদেরও কাছে প্রথম। আমরা এই সিরিজটি নিয়ে ভীষণ উত্তেজিত।'

প্রথম ওয়ানডের একাদশ ঘোষণার আগে, এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া। ইংলিশ জানান, বাংলাদেশের মাটিতে সাম্প্রতিক হওয়া ম্যাচগুলো থেকে মনে হচ্ছে স্পিনারদের চেয়ে পেসাররা বেশি সহায়তা পেতে পারে।

ইংলিশ বলেন, 'এখানে হয়ে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ আমরা পর্যালোচনা করেছি। উইকেটে ঘাস কিছুটা বেশি ছিল এবং নতুন বল সুইং করছিল। এটিকে স্পিন-নির্ভর না হয়ে বরং পেস বান্ধব বেশি মনে হয়েছে। আমরা বিষয়টি বিবেচনায় রাখব, তবে আমরা যেকোন কিছুর জন্য প্রস্তুত।'

নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতি অনুভব করলেও, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের পরখ করে নেওয়ার জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ইংলিশ।

তিনি বলেন, 'যখনই আপনি মার্শ এবং হেডকে দল থেকে বাদ দেবেন, আপনি কিছু একটা হারাবেন। কারণ তারা খুবই ভালো খেলোয়াড়। কিন্তু কিছু তরুণ খেলোয়াড়ের জন্য এই ধরনের পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জন করাটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন কম্বিনেশন পরখ করে দেখাটা জরুরি।'

ঘরের মাঠে বাংলাদেশের বোলাররা সুবিধা পেতে পারে এমন পরামর্শ সত্ত্বেও, অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে সমর্থন জানিয়েছেন ইংলিশ। তিনি বলেন, 'আমাদের দল থেকে কিছু বড় খেলোড়ের নাম বাদ দিলেও, ন্যাথান এলিস, জেভিয়ার বার্টলেট এবং বেন ডোয়ারশাইসের মতো খেলোয়াড়রা বেশ অভিজ্ঞতা অর্জন করেছে। তারা দারুণ বোলার এবং এই সিরিজে তারা কী করতে পারে সেটি দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।'

পেসার ন্যাথান এলিসকে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে মনে করেন ইংলিশ। ইনিংসের যেকোন সময় বোলিং করার মত প্রতিভা ও দক্ষতা এলিসের আছে বলে জানান তিনি, 'আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এলিস। সে দক্ষতা সম্পন্ন এবং যেকোন পরিস্থিতিতে বোলিং করতে পারে। আমি আশা করি এই সিরিজে সে বড় ভূমিকা পালন করবে।'

বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেনকেও হুমকি হিসেবে মানছেন ইংলিশ। বিগ ব্যাশ লিগে খেলে অস্ট্রেলিয়ানদের সর্ম্পকে ভালো ধারণা নিয়েছেন রিশাদ। অসি দলনেতা বলেন, 'সে খুব ভালো বোলার। আমাদের কয়েকজন বিগ ব্যাশে তার সাথে খেলেছে এবং আমরা অবশ্যই তাকে আলোচনায় রাখবো।'

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্য কম হলেও, নিজেদের কন্ডিশনে স্বাগতিকরা ভারসাম্যপূর্ণ ও বিপজ্জনক দল বলে মনে করেন ইংলিশ।

তিনি বলেন, 'আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল এবং বিশেষভাবে ঘরের মাঠের খেলায়। আমাদের মধ্যে অনেকেই এর আগে এখানে আসেনি, কিন্তু আমাদের মধ্যে ভালো খেলার বিশ্বাস আছে। আমার মনে হয়, এটা দারুণ সিরিজ হতে চলেছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026