১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ পরিকল্পনায় মোসাদ্দেক-নাহিদকে দলে নেওয়া হয়েছে : মিরাজ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার নাহিদ রানাকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, 'অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছে মোসাদ্দেক। সে ভালো ক্রিকেট খেলছে এবং ফিটনেসের দিক থেকেও ভালো অবস্থায় আছে। আমার মনে হয়, তাকে দলে ফেরানোর এটাই সঠিক সময়।'

মোসাদ্দেকের উপস্থিতি ব্যাটিং-বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে ও দলে আরও ভারসাম্য আনবে বলে জানান মিরাজ।

তিনি বলেন, 'সে দলে আরও ভারসাম্য আনবে এবং আমাদের লোয়ার-অর্ডার ব্যাটিংকে শক্তিশালী করবে। যে জায়গায় আমাদের কিছু দুর্বলতা আছে। আমার মনে হয়, মোসাদ্দেকের অন্তর্ভুক্তি সেই শূন্যস্থান পূরণ করবে এবং দলে চমৎকার ভারসাম্য আনবে।'

দলে একজন অতিরিক্ত বোলিং বিকল্প থাকার গুরুত্ব তুলে ধরে মিরাজ জানান, এটি টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি সুবিধা দেয় এবং ম্যাচের সময় অধিনায়কের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে।

পেসার রানাকে ফেরানোর বিষয়েও ব্যাখ্যা দেন মোসাদ্দেক। তিনি বলেন, 'আমরা সবাই রানার সামর্থ্য সম্পর্কে জানি। সে ভালো গতির পাশাপাশি সঠিক জায়গায় বল করতে পারে। আগামী বছর বিশ্বকাপ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায় সফল হতে হলে দলে মানসম্পন্ন পেসার থাকা খুবই জরুরি। আমরা তার ওপর আস্থা রেখেছি, তাকে নিয়মিত সমর্থন দিয়েছি এবং সে সেই আস্থার প্রতিদান দিয়েছে।'

মিরাজ জানান, বিভিন্ন কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এমন দল গঠনের দিকে নজর দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বিশ্বকাপ অভিযানের জন্য একটি শক্তিশালী পেস আক্রমণ গড়ে তোলার ওপর জোর দিচ্ছে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026