১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্সের ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়াার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্সের ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়াার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

তিনি জানান, আগামী বছরের বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলা টাইগারদের জন্য একটি বড় সুযোগ।

অস্ট্রেলিয়া সিরিজকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করেন মিরাজ। অসিদের বিপক্ষে সেরা পারফরমেন্সের জন্য বাংলাদেশ দল মুখিয়ে আছে বলে জানা তিনি। মিরাজ বলেন, 'অনেক দিন পর আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলতে যাচ্ছি। দল হিসেবে আমরা সবাই এই সিরিজ নিয়ে খুব উত্তেজিত এবং অধিনায়ক হিসেবে আমিও খুব উত্তেজিত। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, তবে সেটি দলের জন্য ইতিবাচক হবে। কারণ প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটারদের বিদায়ের পরও বর্তমান ব্যাটিং ইউনিটের উপর ভরসা রাখছেন মিরাজ। তিনি বলেন, 'তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং লিটন দাস ধারাবাহিকভাবে রান করে চলেছে। আমার মনে হয়, এখন আমাদের খুব ভালো সমন্বয় তৈরি হয়েছে।'

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুবাদে অভিজ্ঞতা অর্জনকারী লেগ-স্পিনার রিশাদ হোসেন সম্পর্কে মিরাজ জানান, ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে প্রতিষ্ঠিত করতে হবে তাকে।

মিরাজ বলেন, 'রিশাদ আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ বোলার। তার উপর আমাদের ভরসা আছে। তবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ভিন্ন ফরম্যাট। ওয়ানডেতে তার উন্নতি করা প্রয়োজন এবং আমি বিশ্বাস করি, সুযোগ এলে সে বুঝে যাবে তাকে কি করতে হবে।'

মিরপুরের উইকেট স্পিন বোলিংয়ের জন্য সহায়ক হতেই হবে, এমন ধারনা সাথে একমত নন মিরাজ। তিনি জানান, এমন মানসম্মত উইকেট প্রয়োজন যেখানে খেলে বড় টুর্নামেন্টের আগে ব্যাটার ও বোলাররা আত্মবিশ্বাস বাড়াতে পারে।

তিনি বলেন, 'আমরা ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটে জিততে পারলে ব্যাটার ও বোলার উভয়ই আত্মবিশ্বাসী হবে।'

মিচ মার্শ ও ট্রাভিস হেডকে ছাড়া ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তাদের অনুপস্থিতিতে অসিরা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হলেও, নিজেদের পরিকল্পনার উপরই জোর দিচ্ছেন মিরাজ।

তিনি বলেন, 'মার্শ-হেড গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের অনুপস্থিত নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং সেরা পারফরমেন্স করা।'

অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হলেও, এটিকে খেলার অংশ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি জানান, বাংলাদেশ সর্বশেষ তিনটি সিরিজে ভালো খেলেছে। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিকতা বজায় রাখাটা জরুরি। আমরা যেভাবে খেলছি, তা যদি ধরে রাখতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো করার সুযোগ থাকবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026