১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়ালের সভাপতি পুন:নির্বাচিত পেরেজ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : ২০০৬ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়াল মাদ্রিদেও সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

২০ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়ালের সভাপতি পুন:নির্বাচিত পেরেজ

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : ২০০৬ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে রিয়াল মাদ্রিদেও সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের কাছাকাছি একটি হোটেলে দেওয়া ভাষণে পেরেজ নিজের বিজয় ঘোষণা করেন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমে পরাজয় স্বীকার করেন।

পেরেজ বলেন, "আমরা রিয়াল মাদ্রিদের নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সেরা ফলাফল অর্জন করেছি। এটি একটি অসাধারণ ফলাফল। আজ রিয়াল মাদ্রিদেরই জয় হযয়েছে। আমরা বিশ্বকে গণতন্ত্রের একটি উদাহরণ দেখিয়েছি। রিয়াল মাদ্রিদ যেন ট্রফি জয় অব্যাহত রাখতে পারে, সে জন্য আমরা কাজ করে যাব। অংশগ্রহণকারী সবাইকে আমি ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা এখনও অনেক ইতিহাস গড়ব।"

ক্লাবের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পেরেজ ২১,৭৪১ ভোট পেয়ে মোট ভোটের ৬৫% অর্জন করেন। অন্যদিকে রিকুয়েলমে ১১,৮১৪ ভোট পেয়ে ৩৫% সমর্থন লাভ করেন।

৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্তও এই পদে ছিলেন।

তাঁর সভাপতিত্বে রিয়াল মাদ্রিদ সাতটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি সাতটি লা লিগা শিরোপা জিতেছে।

রোবারের ভোট অনুষ্ঠিত হয় দুই সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণার পর। টানা দুই মৌসুম বড় কোনো ট্রফি না জেতার পর সদস্যদের সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে পেরেজ আকস্মিকভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত নেতৃত্ব দেওয়ার পর ২০০৯ সালে ফিরে আসা পেরেজ এই জয়ের মাধ্যমে আরও চার বছরের মেয়াদ নিশ্চিত করেছেন।

এটি ছিল ক্লাবটির গত ২০ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন। এর আগে পেরেজ ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ এবং ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।

পেরেজ নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন জয়ী হলে তিনি হোসে মরিনহোকে পুনরায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরিয়ে আনবেন। পাশাপাশি ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রাইসকে দলে ভেড়ানোর কথাও জানান। এছাড়া তিনি নাম প্রকাশ না করা আক্রমণভাগের এক খেলোয়াড়ের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর বেশি ব্যয়ে চুক্তির প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে ৩৭ বছর বয়সী ব্যবসায়ী রিকুয়েলমে নির্বাচিত হলে জার্গেন ক্লপকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা এবং আর্লিং হালান্ড ও রড্রিকে দলে আনার পরিকল্পনার কথা বলেছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026