১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে হার্ভার্ডে কোর্সে যোগ দিয়েছেন কামাভিনগা

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : ফ্রান্সের ২০২৬ ফিফা বিশ্বকাপ দলে জায়গা না পেলেও এডুয়ার্ডো কামাভিনগা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফরাসি দল যখন তাদের ম্যাসাচুসেটসের ক্যাম্পে পৌঁছায়, তখন তিনি কাছাকাছি অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়তী কোর্সে অংশ নিচ্ছিলেন।

মিডফিল্ডার কামাভিনগা ২০২২ বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিট খেলেছিলেন। সেই ম্যাচে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলা কামাভিনগা সর্বশেষ মার্চ মাসে একটি প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন।

তবে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে এবার কোচ দিদিয়ের দেশ্যম বিশ্বকাপ দলে রাখেননি। এর পেছনে একটি কারণ হিসেবে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদেও তাঁর হতাশাজনক মৌসুম, যেখানে তিনি বেশিরভাগ সময়ই বেঞ্চে কাটিয়েছেন।

অবসর সময়কে কাজে লাগিয়ে কামাভিনগা হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন ও ক্রীড়া ব্যবস্থাপনা বিষয়ক একটি কোর্সে অংশ নেন।

শনিবার ইনস্টাগ্রামে হার্ভার্ডে তোলা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "কয়েকটি দিন শেখা, শোনা এবং নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য।"

হার্ভার্ড বিশ^বিদ্যালঢ অবস্থিত ক্যামব্রিজ শহরে, যা বোস্টনের একটি উপশহর। এটি বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ মাইল দূরে। ফরাসি জাতীয় দল বিশ্বকাপ চলাকালে বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026