১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দেরিতে জার্মানির বিশ্বকাপ দলে ডাক পেয়ে ওয়েদ্রাওগোর স্বপ্নপূরণ

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : শেষ মুহূর্তে জার্মান বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অ্যাসান ওয়েদ্রাওগো। জার্মানী পক্ষ থেকে তিনি যখন দলে যোগ দেয়ায়র ফোনকল পান তখন তিনি স্পেনের মারবেলায় ছুটি কাটাচ্ছিলেন। লেনার্ট কার্লের চোটের কারণে দলে সুযোগ পাওয়ার পর ২০ বছর বয়সী এই ফুটবলার বলেন, তাঁর শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে।

শনিবার শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে লেনার্ট কার্ল পেশিতে চোট পান। এরপর জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান আরবি লিপজিগের এই তরুণ মিডফিল্ডারকে দলে ডাকেন।

নিজ ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েদ্রাওগো বলেন, "শুক্রবার সন্ধ্যায় ছুটি কাটানোর সময় জাতীয় দলের কোচের কাছ থেকে ফোন পাই। জুলিয়ান নাগেলসম্যান যখন আমাকে বললেন যে আমি এখন বিশ্বকাপ দলে আছি, তখন বিষয়টি বিশ্বাস করতে এবং পুরো ঘটনা উপলব্ধি করতে আমার কিছুটা সময় লেগেছিল। এরপরই আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করি।"

ওয়েদ্রাওগো এর আগে জার্মানির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। নভেম্বরে স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আহত নাদিয়েম আমিরির বদলি হিসেবে দলে ডাক পান তিনি। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ৬-০ গোলের জয়ে শেষ গোলটিও করেন।

তিনি বলেন, "বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের বিষয় এবং এটি আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এটি আমার শৈশবের একটি স্বপ্ন, যার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি- বিশেষ করে গত কয়েক মাস ও বছর ধরে। একই সঙ্গে আমি লেনির দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। টুর্নামেন্টের এত কাছে এসে তার চোট পাওয়া এবং বিশ্বকাপে অংশ নিতে না পারা সত্যিই খুব দুঃখজনক।"

জার্মানি সর্বশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল। এবার তারা ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ 'ই'তে তাদের অভিযান শুরু করবে। এরপর তারা আইভরি কোস্ট ও ইকুয়েডরের মুখোমুখি হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026