১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

BSSঢাকা

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ইংল্যান্ড দলের বিশ্বকাপে মিশনে এবারের আসরে আলোচিত উচ্চ তাপমাত্রা কোনো প্রভাব ফেলবে না বলে।

গ্রীষ্মের তাপ ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানে প্রভাব ফেলবে না : হ্যারি কেন

ঢাকা, ৮ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ইংল্যান্ড দলের বিশ্বকাপে মিশনে এবারের আসরে আলোচিত উচ্চ তাপমাত্রা কোনো প্রভাব ফেলবে না বলে।

বিশ্বকাপের আগে কেন দুর্দান্ত ফর্মে রয়েছেন। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে তাঁর অসাধারণ হেড থেকেই ম্যাচের একমাত্র গোলটি আসে। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ৬৭তম গোল।

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে দলের কিছুটা "ফ্রিস্টাইল" ফুটবল নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে খারাপ মানের মাঠে কোনো চোট ছাড়াই ম্যাচ শেষ করতে পারাটা ছিল ইতিবাচক দিক।

কেন স্বীকার করেছেন যে মাঠটি কিছুটা "আঠালো" ছিল এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। তবে তাঁর মতে, আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে তা অতিরঞ্জিত।

তিনি বলেন, "সত্যি বলতে, আমার মনে হয়না গরমটা খুব বেশি সমস্যা হযয়েছে। অবশ্যই আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েক দিন পর থেকেই আমার মনে হয়েছে বেশিরভাগ খেলোয়াড় এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। আজও মাঠে অবস্থাটা খুব খারাপ মনে হয়নি। তাই আমার মনে হয় এটা এমন একটি বিষয় যা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা সবাই পেশাদার ফুটবলার। আমরা এবং কোচিং স্টাফ মিলে টুর্নামেন্টের জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে। এই পরিবেশেই অনুশীলন চলবে। তাই টুর্নামেন্ট শুরু হলে এটি কোনো প্রভাব ফেলবে না বলে আমি মনে করি।"

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন তিনি বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং বিশ্বকাপ শুরু হওয়ার জন্য মুখিয়ে আছেন।

কেন বলেন, "ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি এই জার্সি অত্যন্ত গর্বের সঙ্গে পরি, অধিনায়কের আর্মব্যান্ডও একই গর্ব নিয়ে ধারণ করি। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং দেশের জন্য সঠিক উদাহরণ স্থাপন করার চেষ্টা করি। আরেকটি বিশ্বকাপে একটি নতুন দলকে নেতৃত্ব দেওয়া অবশ্যই বিশেষ অনুভূতি। আমরা অনেক উচ্চ প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে এসেছি। তাই আমি শুধু বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছি। আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছি এবং টুর্নামেন্ট শুরুর অপেক্ষা আর শেষ হচ্ছেনা।"

ইংল্যান্ড ১৭ জুন ডালাসে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। দলটি গত সোমবার ফ্লোরিডায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026