১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

BSSঢাকা

কুড়িগ্রাম, ৭ জুন ২০২৬ (বাসস) : প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল।

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

কুড়িগ্রাম, ৭ জুন ২০২৬ (বাসস) : প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল।

বিসিবি'র ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ১০ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় জুটি গড়তে পারেননি।

জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বর্ডার গার্ড পাবলিক স্কুল শুরুতে কিছুটা চাপে পড়ে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি ৬ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৪ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় বর্ডার গার্ড পাবলিক স্কুল।

ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সিয়াম 'ম্যান অব দ্য ফাইনাল' নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রিকেটার উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য লাকু, ক্রিকেট কোচ বিজন দাস, ক্রীড়া সংগঠক ইকবাল রাব্বিসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফাইনাল ঘিরে খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জমজমাট এ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026