১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথম ওয়ানডেতে মার্শ এবং পুরো সিরিজে নেই হেড

BSSঢাকা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অন্যদিকে বিশ্রামের কারণে ওয়ানডে সিরিজে কোন ম্যাচেই পাওয়া যাবে না মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে।

প্রথম ওয়ানডেতে মার্শ এবং পুরো সিরিজে নেই হেড

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অন্যদিকে বিশ্রামের কারণে ওয়ানডে সিরিজে কোন ম্যাচেই পাওয়া যাবে না মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে।

এমনই প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান মার্শ। এজন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেননি তিনি।

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মার্শ। ৯ জুন বাংলাদেশের আসার কথা রয়েছে তার। ঐ দিন থেকেই মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে।

মার্শের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। পাকিস্তান সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আইপিএলের দীর্ঘ ধকল ও ক্লান্তি কাটাতে অতিরিক্ত বিশ্রাম ও ব্যক্তিগত কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না হেড।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় আসে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে আজ প্রথম অনুশীলন করে অসিরা।

এবার অভিজ্ঞ পেসত্রয়ীর প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।

৯ জুন থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু'দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026