১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ দল।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ দল।

গতরাতে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানে হারে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক মিলি কারের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান করে নিউজিল্যান্ড। ২৮ বলে অপরাজিত ৫১ রান করেন কার। বল হাতে বাংলাদেশের রিতু মনি ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩২, জুয়াইরিয়া ফেরদৌস ২৬ ও নাহিদা আক্তার ১৭ রান করেন। নিউজিল্যান্ডের নেনসি প্যাটেল ৪ উইকেট শিকার করেন।

আগামী ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে গ্রুপ ১-এ খেলবে বাংলাদেশ। ঐ গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এনিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

৩০ জুন ও ২ জুলাই দু'টি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026