১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

BSSঢাকা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার টেক্সাসে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে।

প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার টেক্সাসে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে।

কলেজ স্টেশনে অনুষ্ঠিত ম্যাচে লটারো মার্টিনেজ ও গুইলিয়ানো সিমিওনে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল আর্জেন্টিনার।

লিওনেল মেসি বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ লিওনের স্কালোনি। ২৪ মে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য মেসিকে পুরোপুরি ফিট করে তুলতেই তাকে বিশ্রাম দেওয়া হয়।

ধীরগতির ম্যাচে ৩৭তম মিনিটে প্রাণ ফিরে আসে। হন্ডুরাসের ক্রিস্টোফার মেলেন্দেজ পেনাল্টি বক্সে নিকোলাস টাগলিয়াফিকোকে ফাউল করলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। মার্টিনেজ স্পট কিক থেকে নিচু শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

৫৪তম মিনিটে আর্জেন্টিনা ব্যবধান দ্বিগুণ করে। মার্টিনেসের বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পাস থেকে সিমিওনে বল পেয়ে জোরালো শটে হন্ডুরাস গোলরক্ষক এডরিক মেনজিভারকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে হন্ডুরাস প্রায় মাঝমাঠই পার হতে পারেনি। আর্জেন্টিনা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, তরুণ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলেও দলের নিজস্ব খেলার ধরণ ও পরিচয় অটুট রয়েছে। হয়তো আরও ভালো খেলা সম্ভব ছিল। কিন্তু দলের স্বকীয়তা ও পরিচয়ের দিক থেকে আমি মনে করি সেটি অক্ষুন্ন রয়েছে, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেটাই ধরে রাখতে চাই, যাতে এই পরিচয় হারিয়ে না যায়।"

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মঙ্গলবার আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন মেসি প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে স্বল্প সময়ের জন্য খেলতে পারেন। সে ক্ষেত্রে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা বেশি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026