১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মিশরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : এনড্রিক ও ব্রুনো গিমারায়েসের গোলে ব্রাজিল শনিবার ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে পরাজিত করে তাদের প্রস্তুতি পর্ব শেষ করেছে।

মিশরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : এনড্রিক ও ব্রুনো গিমারায়েসের গোলে ব্রাজিল শনিবার ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে পরাজিত করে তাদের প্রস্তুতি পর্ব শেষ করেছে।

হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে কিশোর প্রতিভা এনড্রিক ব্রাজিলের জয়সূচক গোলটি করেন। এর আগে গিমারায়েসের করা প্রথম গোলের জবাব দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপে ফেলেছিল মিশর।

এই জয়ের মাধ্যমে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দল বিশ্বকাপের আগে একটি সফল প্রস্তুতি পর্ব সম্পন্ন করল। গত রোববার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে তারা পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল।

ব্রাজিল ১৩ জুন কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ 'সি'-তে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

অন্যদিকে আফ্রিকান অঞ্চল থেকে যোগ্যতা অর্জনকারী মিশর ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। গ্রুপ 'জি'-তে তাদের বাকি প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।

ক্লিভল্যান্ড ব্রাউন্সের হোম ভেন্যুতে বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই মিশরের একটি ভুলের সুযোগ নিয়ে তারা এগিয়ে যায়। মিডফিল্ডার মোহানাদ লাশিন নিজেদের প্রান্তে বলের নিয়ন্ত্রণ হারালে গিমারায়েস বল কেড়ে নিয়ে নিচু শটে মিশরের গোলরক্ষক মোস্তফা শুবিরকে পরাস্ত করেন।

তবে ব্রাজিলের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। আরেকটি রক্ষণভাগের ভুল থেকেই মিশর সমতায় ফেরে। মারকুইনহোসের দুর্বল ব্যাকপাস কেড়ে নেন মিশরের মোস্তফা জিকো। তিনি দ্রুতগতির শট এ্যালিসন বেকরের ধরার সাধ্য ছিলনা।

এরপর ম্যাচে আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। গোলরক্ষক শুবিরকে পরপর দুবার বিপদে ফেলেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে আনচেলত্তি আটটি পরিবর্তন আনেন। এর মধ্যে ছিলেন ১৯ বছর বয়সী এনড্রিক। মাঠে নেমেই নিজের প্রতিভার জানান দেন এই তরুণ ফরোয়ার্ড।

রাফিনিয়া বাম দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন এনড্রিকের দিকে। এনড্রিক নিখুঁত ফিনিশে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলেই শেষ পর্যন্ত ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026