২২ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ডান পায়ের কাফ পেশীর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ডান পায়ের কাফ পেশীর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি।

অলিম্পিক ডি মার্সেইর হয়ে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে গত সপ্তাহে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ঘোষিত ২৬ সদস্যের দলে বেলার্দি ডাক পেয়েছিলেন। এবারের মৌসুমে মার্সেইর হয়ে তিনি সব ধরনের প্রতিযোগিতায় ৩৬টি ম্যাচ খেলেছেন।

এক বিবৃতিতে আর্জেন্টিনা বলেছেন, 'ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি ডান পায়ের পেশীতে চোট পেয়েছেন। আর এ কারনে বিশ্বকাপে তার পক্ষে অংশ নেয়া সম্ভব নয়।'

২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের বদলী খেলোয়াড়ের নাম এখনও ঘোষনা করেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিরা জার্সিতে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন বেলার্দি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ জুন জে-গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন করবে। এই গ্রুপের অপর দুই দল হলো অস্ট্রিয়া ও জর্ডান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক

উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : এবারের ফিফা বিশ্বকাপ আয়োজনের পথে অনেক কিছুই ভুল হতে পারত। তিনটি স্বাগতিক দেশ, ১৬টি স্টেডিয়াম, ৪৮টি দল, ১০৪টি ম্যাচ এবং মাঠের ভেতরে ও বাইরে অসংখ্য বিতর্কের সম্ভাবনা- সব মিলিয়ে এটি ছিল অত্যন্ত জটিল একটি আয়োজন।

7/22/2026

আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমি মার্টিনেজ

আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমি মার্টিনেজ

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশার পর আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

7/22/2026

ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে : লা লিগা প্রধান

ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে : লা লিগা প্রধান

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর ঘোষণার পর ফিফার বিরুদ্ধে "দায়িত্বজ্ঞানহীন" আচরণের অভিযোগ তুলেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। মঙ্গলবার ইতালির একটি ক্রীড়া দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

7/22/2026

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর আর্জেন্টিনার ফুটবল নায়ক লিওনেল মেসি মঙ্গলবার নিজ শহর রোসারিওতে ফিরেছেন।

7/22/2026

ব্রিটিশ রেকর্ড ফি’তে চেলসিতে যোগ দিলেন রজার্স

ব্রিটিশ রেকর্ড ফি’তে চেলসিতে যোগ দিলেন রজার্স

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে এ্যাস্টন ভিলা থেকে ব্রিটিশ রেকর্ড ফি'র বিনিময়ে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের দাবী রজার্সের ট্রান্সফার মূল্য প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড।

7/22/2026

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : গল্পের শুরুটা খুব সাধারণ। বাড়ির আশপাশে টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি। সঙ্গী অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ভাই। সেই ছোট্ট উঠানের ক্রিকেটই বদলে দিলো মশিউর রহমানের গতিপথ।

7/21/2026

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩শ উইকেট শিকারের মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। রোচকে সম্মাননা জানানো হবে তার নিজ শহরের মাঠ বার্বাডোজে।

7/21/2026

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করতে বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

7/21/2026