১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী আন্দ্রেভা

BSSঢাকা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : পোলিশ খেলোয়াড় মায়া চওলিনস্কাকে ফাইনালে সরাসরি সেটে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন জয় করে নিয়েছেন মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারে এটাই আন্দ্রিভার প্রথম গ্র্যান্ড স্ল্যাস জয়।

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী আন্দ্রেভা

ঢাকা, ৭ জুন ২০২৬ (বাসস) : পোলিশ খেলোয়াড় মায়া চওলিনস্কাকে ফাইনালে সরাসরি সেটে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন জয় করে নিয়েছেন মিরা আন্দ্রেভা। ক্যারিয়ারে এটাই আন্দ্রিভার প্রথম গ্র্যান্ড স্ল্যাস জয়।

১৯ বছর বয়সী রাশিয়ান চওলিনস্কা ৬-৩, ৬-২ গেমে পরাজিত কওে মনিকা সেলেসের পর সবচয়ে কম বয়স খেলোয়াড় হিসেবে রোলা গ্যাঁরোতে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। ১৯৯২ সালে প্যারিসে ক্যারিয়ারের টানা তৃতীয় শিরোপা জয় করেছিলেন ১৮ বছর বয়সী সেলেস।

প্রথমবারের মত এত বড় শিরোপা জয় করার পর আন্দ্রেভা পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন যার জন্ম ২০০৫ সালের পর।

ম্যাচ শেষে আন্দ্রেভা বলেছেন, "আমি খুব ছোটবেলা থেকেই টিভিতে ফ্রেঞ্চ ওপেন দেখে আসছি। তাই এই টুর্নামেন্ট জেতাও আমার অনেক বড় একটি স্বপ্ন ছিল। সত্যি বলতে, এই মুহূর্তে আমার হাতে এই ট্রফিটি রয়েছে- এটা এখনও বিশ্বাস করতে পারছি না। মায়া চওলিনস্ককাকে অভিনন্দন। গত তিন সপ্তাহে তুমি অসাধারণ খেলেছ। কোয়ালিফাইং পর্ব পেরিয়ে এসেছ, অনেক ম্যাচ জিতেছ এবং অনেক দুর্দান্ত খেলোয়াড়কে হারিয়েছ।"

ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে বাছাইপর্ব থেকে প্রথমবারের মত টানা নয় ম্যাচ জিতে ফাইনালে খেলার রেকর্ড গড়েছেন চওলিনস্কা। ম্যাচ শেষে তিনি আন্দ্রেভাকে অভিনন্দন জানাতে ভুল করেননি। এ সময় তিনি বলেন, 'মিরাকে অভিনন্দন। তুমি একজন দুর্দান্ত খেলোয়াড়। তোমার বয়স এখনও কম, তুমি সত্যিই প্রতিভাবান। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। সমর্থকরা আজকে আরো ভাল ম্যাচ উপভোগ করতে পারতো। কিন্তু মিরা আমার থেকে অনেক বেশী ভাল খেলেছে। যে কারনে আমি ভুল করতে বাধ্য হয়েছি।'

ম্যাচের শুরু থেকে চওলিনস্কা কিছুটা নার্ভাস ছিলেন। প্রথম পয়েন্টই তিনি প্রতিপক্ষকে ডাবল ফল্ট করে উপহার দিয়েছেন। যদিও অপর প্রান্তে আন্দ্রেভাও খুব একটা সুবিধা করতে পারছিলেন না। দুজনের ক্যারিয়ারে প্রথমবারের লড়াইয়ের শুরুটা কারোরই ভাল হয়নি। যদিও ম্যাচের সময় যত বেড়েছে ততই রাশিয়ান আন্দ্রেভা নিয়ন্ত্রন নিজের করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় পরপর তিন ম্যাচ নিজের করে নেন। চতুর্থ গেমে আন্দ্রেভার দুই ভুলের সুযোগে পোলিশ প্রতিপক্ষের সামনে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল। কিন্ত চওলিনস্কা সেই সুযোগ লাগাতে পারেননি।

পরের দুই গেমও আন্দ্রেভা একচেটিয়া আধিপত্য ধরে রেখে জিতে নেন। ম্যাচের ফল যখন ৫-১ তখন আন্দ্রেভা আর কোন ভুল করেননি।

এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছেন আন্দ্রেভা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026