২১ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ঢাকায় এর আগেও তিন বার আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আসর বসেছে। তবে পেছনের সব কটি আসর ছাপিয়ে যাওয়ার প্রত্যাশায় এবারের প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগামী ১০ জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।

ঢাকায় বসছে ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ঢাকায় এর আগেও তিন বার আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের আসর বসেছে। তবে পেছনের সব কটি আসর ছাপিয়ে যাওয়ার প্রত্যাশায় এবারের প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগামী ১০ জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।

ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। 'এ' গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। 'বি' গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল।

অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট।

বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে বা অঞ্চলে ভাগ করেছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের অন্যতম এবারের বয়সভিত্তিক আইএইচএফ ট্রফি। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তী সময়ে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ পাবে।

এর আগে প্রথমবার ঢাকায় বয়সভিত্তিক হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বসেছিল ২০০০ সালে। সেবার হয়েছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিন অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে হয়েছিল আইএইচএফ উইমেনস চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিয়েছিল। যেখানে মেয়েদের অ-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এবারের প্রতিযোগিতাকে সামনে রেখে দুই মাস নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে উঠতে চান, "আমাদের অনুশীলন ভালো হয়েছে। ফাইনালে উঠতে হলে আমাদের গ্রুপে ভালো করতে হবে। আমাদের প্রথম লক্ষ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।"

অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিব প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট, "আমরা গত দুই মাস অনুশীলন করছি। পর্যায়ক্রমে জাতীয় দল, বাংলাদেশ পুলিশ, বিজিবি, ঢাকা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচে ভুল শোধরানোর চেষ্টা করেছি। ঘরের মাঠে খেলা। আশা করি সর্বোচ্চটা দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারব।"

প্রতিযোগিতা উপলক্ষ্যে রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, অ-১৮ দলের ম্যানেজার কামরুল ইসলাম, অ-২০ দলের ম্যানেজার মোহাম্মদ সেলিম মিয়া, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর রাশিদা আফজালুন নেসা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : গল্পের শুরুটা খুব সাধারণ। বাড়ির আশপাশে টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি। সঙ্গী অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ভাই। সেই ছোট্ট উঠানের ক্রিকেটই বদলে দিলো মশিউর রহমানের গতিপথ।

7/21/2026

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩শ উইকেট শিকারের মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। রোচকে সম্মাননা জানানো হবে তার নিজ শহরের মাঠ বার্বাডোজে।

7/21/2026

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করতে বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

7/21/2026

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : পাঁচ ম্যাচের টিস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।

7/21/2026

কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ

কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেন ফরম্যাটের এই আসর আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে। ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ৪ অক্টোবর।

7/21/2026

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ফাইনাল লাল কার্ড পাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের যথাসম্ভব সেরা উপায়ে উপস্থাপন করেছে। খেলোয়াড়রা এবারের আসরে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে।

7/21/2026

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ৪৮ দলের সম্প্রসারিত এবারের আসরে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টেলিভিশনে দর্শকসংখ্যাও আগের সব রেকর্ডকে "অনেক, অনেক গুণ" ছাড়িয়ে গেছে।

7/21/2026

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : সম্প্রতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট দলের দায়িত্বে না থাকলেও ইংল্যান্ডের নতুন কোচের সাথে সমঝোতা করে কাজ করতে চান ম্যাককালাম।

7/21/2026