১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আগামীকাল বিসিবি নির্বাচন

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামীকাল বিসিবি নির্বাচন

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির নির্বাচন ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়েছে। যেখানে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও দু'জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন হবার পর সরে দাঁড়ালে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সৈয়দ বিন জামান এবং এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদও ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সাল আমিন (রংপুর), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট) এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। এই দুই বিভাগ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনায় দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট হবে। মোট ১২টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ১৬টি ক্লাব বিভাগের প্রার্থী শুক্রবার রাতে ঢাকায় কাউন্সিলরদের সঙ্গে এক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজেদের পরিচয়পত্র পেশ করেন এবং সমর্থন চান।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে সম্ভাব্য পরিচালকদের ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থকে স্থান দেওয়ার আহ্বান জানান বিসিবির অস্থায়ী সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, 'এই প্রার্থীদের মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার এবং রাজনৈতিক পরিবারের লোকজন আছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় আমাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে হবে। একবার এই চেয়ারে বসলে, আপনার একমাত্র দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।'

তামিম আরও বলেন, 'এখানে ব্যক্তিগত পরিচয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো- খেলার জন্য কাজ করার প্রবল ইচ্ছা।'

ক্রিকেট প্রশাসনে নতুন ধারণা আনার গুরুত্বের উপরও জোর দেন তামিম। কম অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তরুণ প্রার্থীদের ওপর আস্থা প্রকাশ করেন তিনি।

তামিম বলেন, 'অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে এবং অভিজ্ঞ সংগঠকরা গুরুত্বপূর্ণ। একই সাথে, আমি বিশ্বাস করি তরুণ, উদ্যমী এবং নতুন মানসিকতার মানুষও সমান গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত প্রার্থীদের মধ্যে আমাদের এমন অনেক ব্যক্তি আছেন। আশা করি নির্বাচিত হলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করবেন তারা।'

তামিম আশা করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বিসিবিতে আরও স্থিতিশীলতা আসবে। তিনি বলেন, 'গত দেড় থেকে দুই বছরে অনেক কিছু ঘটেছে। আমি আগেও এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আশা করি, এই নির্বাচনের পর যিনিই নির্বাচিত হবেন, তিনি একটি স্থিতিশীল বোর্ড গঠন করবেন। একটি স্থিতিশীল বোর্ড বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এবং খেলাকে সঠিক পথে অগ্রসর হতে সাহায্য করবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026