১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ ওঠার পথে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচেই মেসিকে পাওয়া যাবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ ওঠার পথে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচেই মেসিকে পাওয়া যাবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। ইনজুরি নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দেন তিনি। তবে দলের সাথে অনুশীলন করেননি মেসি। আলাদা অনুশীলনে নিজেকে সুস্থ করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাই বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচে অনিশ্চিত ছিলেন মেসি। তবে আগামীকাল টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিলেন কোচ স্কালোনি।

তিনি বলেন, 'মেসি এখন আগের চাইতে ভালো আছে। সম্পূর্ণ আলাদা অনুশীলন ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। এটির মানে পুরোপুরি আলাদা অনুশীলন করছে না সে। তার অনেক উন্নতি হয়েছে। যা দলের জন্য সুখবর।' স্কালোনি আরও বলেন, 'আগের চেয়ে অনেক ভালো আছে মেসি। এটি আমাদের পুরো টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে। বিশ্বকাপের আগে ম্যাচের ছন্দে ফিরতে পারে, প্রীতি ম্যাচগুলোতে কয়েক মিনিটের জন্য মাঠে নামানো হতে পারে মেসিকে। তবে সেটা শনিবারের ম্যাচে হবে নাকি আইসল্যান্ড বিপক্ষে ম্যাচে, তা আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।'

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের পর ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপে 'জে' গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঐ গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ- আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে মেসির দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026