১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
কূটনীতি

বিশ্বকাপ খেলতে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপ খেলতে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরান জাতীয় দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষ ও পাল্টা হামলার কারণেই ভিসা জটিলতা তৈরি হয়েছিল। এজন্য বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা ও জটিলতার পর এই ছাড়পত্র দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, 'আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ইরানের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফসহ সবাইকে ভিসা দেওয়া হয়েছে।'

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইরানের ভিসার পাবার সত্যতা নিশ্চিত করেছেন।

আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রশংসা করে তিনি লিখেন, 'যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রসেসিং সফলভাবে সম্পন্ন করার জন্য আঙ্কারার মার্কিন দূতাবাসে কর্মরত আমাদের অসাধারণ দলটির ওপর আমি গর্বিত।'

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 'ইরানের প্রতিনিধি দলের সদস্যদের বিশেষ নজরদারিতে রাখা হবে। বিশেষ করে ইসলামিক রেভলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে প্রতিনিধি দলে যুক্ত করা হলে, সেটি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।'

তিনি আরও বলেন, 'কোন অ্যাথলেট বা তাদের সহায়তা করা কর্মীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন এবং আইআরজিসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।'

বিশ্বকাপে 'জি' গ্রুপে রয়েছে ইরান। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। এরপর ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন মিশরের মুখোমুখি হবে ইরান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

10/13/2026

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন।

10/12/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

10/4/2026

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

9/29/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

9/28/2026

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

9/28/2026

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সাধারণ পরিষদের অধিবেশনে একটি ঐতিহাসিক ভাষণের পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ বক্তব্য ও ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

9/26/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রী ও জনাব তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন।

9/26/2026