২১ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান বিস্ময়-বালক কার্ল

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : অনুশীলনে মাংসপেশিতে চোট পাওয়ায় আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান বিস্ময়-বালক কার্ল

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : অনুশীলনে মাংসপেশিতে চোট পাওয়ায় আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জার্মানির ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ খবর জানায় জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

শুক্রবার শিকাগোতে অনুশীলনের সময় বাম উরুর মাংসপেশিতে চোট পান কার্ল। পরে হাসপাতালে স্ক্যান রিপোর্টে কার্লের মাংসপেশি ছিঁড়ে যাবার খবর জানায় চিকিৎসকরা।

বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, 'শুক্রবার শেষ মুহূর্তের অনুশীলন সেশনে কার্লের পেশির টিস্যু ছিঁড়ে গেছে। ফলে বিশ্বকাপে দেখা যাবে না তাকে। তার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সাথেই আছি।'

কার্লকে হারিয়ে হতাশ জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, 'কার্লের জন্য আমার অনেক খারাপ লাগছে। সে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা তার জন্য এবং আমাদের সবার জন্য বিরাট বড় ধাক্কা। তবে সান্তনার ব্যাপার হচ্ছে, তার বয়স খুবই কম এবং সামনে এখনও অনেক টুর্নামেন্ট খেলার সুযোগ আছে তার।'

কার্লের পরিবর্তে জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাচ্ছেন মিডফিল্ডার আসান ওয়েদহাওগো। ২০ বছর বয়সী ওয়েদহাওগোর উপর আস্থা রাখছেন নাগেলসম্যান, 'কার্লের মতোই দুর্দান্ত শুরু করেছে ওয়েদহাওগোর। সে অত্যন্ত প্রতিভাবান ফুটবলার। আশা করছি, দলের জন্য নিজের সেরাটা উজার করে দেবে সে।'

১৪ জুন 'ই' গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। গত দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

টেপ টেনিস থেকে মিরপুরের মঞ্চে রাজবাড়ির মশিউর

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : গল্পের শুরুটা খুব সাধারণ। বাড়ির আশপাশে টেপ টেনিস ক্রিকেটে হাতেখড়ি। সঙ্গী অনূর্ধ্ব-১৮ দলে খেলা বড় ভাই। সেই ছোট্ট উঠানের ক্রিকেটই বদলে দিলো মশিউর রহমানের গতিপথ।

7/21/2026

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ও বার্বাডোজের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩শ উইকেট শিকারের মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ পেসার কেমার রোচকে বিশেষ সম্মাননা দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (সিডব্লিউআই)। রোচকে সম্মাননা জানানো হবে তার নিজ শহরের মাঠ বার্বাডোজে।

7/21/2026

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করতে বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

7/21/2026

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : পাঁচ ম্যাচের টিস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।

7/21/2026

কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ

কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেন ফরম্যাটের এই আসর আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে। ছয়দিন ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে ৪ অক্টোবর।

7/21/2026

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ফাইনাল লাল কার্ড পাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের যথাসম্ভব সেরা উপায়ে উপস্থাপন করেছে। খেলোয়াড়রা এবারের আসরে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে।

7/21/2026

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ৪৮ দলের সম্প্রসারিত এবারের আসরে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টেলিভিশনে দর্শকসংখ্যাও আগের সব রেকর্ডকে "অনেক, অনেক গুণ" ছাড়িয়ে গেছে।

7/21/2026

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : সম্প্রতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট দলের দায়িত্বে না থাকলেও ইংল্যান্ডের নতুন কোচের সাথে সমঝোতা করে কাজ করতে চান ম্যাককালাম।

7/21/2026