১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দলের ২৬ জনের পুরো স্কোয়াড ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় মাঠে উপস্থিত থাকবে বলে ফিফা ঘোষনা দিয়েছে।

বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দলের ২৬ জনের পুরো স্কোয়াড ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় মাঠে উপস্থিত থাকবে বলে ফিফা ঘোষনা দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সংগীতের সময় শুধুমাত্র শুরুর একাদশ মাঠে থাকত, আর বদলি খেলোয়াড়রা কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে সাইডলাইনে দাঁড়াতেন।

তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে সেই প্রচলিত রীতি বদলে যাচ্ছে।

এখন খেলোয়াড়রা দর্শকসারির দিকে মুখ করে দাঁড়ানোর পরিবর্তে সেন্টার সার্কেলের চারপাশে অবস্থান করবেন। শুরুর একাদশের পাশাপাশি বাকি ১৫ জন বদলি খেলোয়াড়ও সেন্টার সার্কেলের দুই পাশে তাদের সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, "ফিফা বিশ্বকাপ যত বড় হচ্ছে, আমরা খেলা উপভোগ করার অভিজ্ঞতায় নতুনত্ব আনছি। জাতীয় সংগীতের সময় সব খেলোয়াড় ও রেফারিদের সেন্টার সার্কেলে একে অপরের মুখোমুখি দাঁড় করানো ঐক্য, গর্ব ও আবেগের একটি মুহূর্ত সৃষ্টি করবে, যা সত্যিকার অর্থে দলগুলোর এবং সবার জন্য হবে। ফিফা বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড় ও প্রতিটি সমর্থকের জন্য, আর ম্যাচ-পূর্ব এই নতুন আয়োজন সেই বিষয়টিকেই প্রতিফলিত করে।"

এটাই বিশ্বকাপের একমাত্র নতুন সংযোজন নয়। ফিফা এর আগেই ঘোষণা দিয়েছে বিশ্বকাপের ফাইনালে সুপার বোল হাফটাইম শো- এর আদলে একটি হাফটাইম শো অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাডোনা ও শাকিরার মত বিশ্বসেরা তারকারা অংশ নেবেন।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে। আয়োজক তিনটি দেশের প্রতিটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

মাঠের খেলাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কর্নার কিক এবং দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাগুলোও পর্যালোচনা করবে। পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের পানীয় বিরতি রাখা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026