১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেক্সিকোতে মাঠের খারাপ অবস্থার কারণে অনুশীলন ভেন্যু পরিবর্তন করল জাপান

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : মাঠের খারাপ অবস্থার কারণে জাপানের বিশ্বকাপ দলকে মেক্সিকোতে তাদের অনুশীলনের মাঠ দু'বার পরিবর্তন করতে হয়েছে বলে জাপানি গণমাধ্যম জানিয়েছে। ফলে দলটির বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা কিছুটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

হাজিমে মোরিয়াসুর জাপান দল এই সপ্তাহে মেক্সিকোতে পৌঁছানোর পর প্রথমে মন্টেরেতে টাইগার্স ইউএএনএল'র একটি অনুশীলন মাঠ ব্যবহারের পরিকল্পনা করেছিল। কিন্তু সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠটির অবস্থা খারাপ হয়ে পড়ায় দলটি জাপানের অনূর্ধ্ব-১৯ দলের জন্য সংরক্ষিত একটি মাঠে অনুশীলন শুরু করে বলে স্পোর্টস হোচি পত্রিকা জানায়।

তবে সেই মাঠ নিয়েও সন্তুষ্ট না হওয়ায় অনুশীলনের দ্বিতীয় দিনেই দলটি আবার স্থান পরিবর্তন করে এবং ক্লাব ডি ফুটবল মন্টিয়ারিতে একটি অনুশীলন মাঠে চলে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে। ১৪ জুন ডালাস শহরে জাপান তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে।

জাপান ফুটবল এসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর মাসাকুনি ইয়ামামোতো সাংবাদিকদের জানিয়েছেন খেলোয়াড়রা এই লজিস্টিক সমস্যাগুলো নিয়ে শান্ত রয়েছে।

তিনি বলেন,"আমরা আরও ভালো পরিবেশ খুঁজে পাওয়ার জন্যই অনুশীলন ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এটা খারাপ আবহাওয়ার কারণে হযয়েছে, তাই এ বিষয়ে খুব বেশি কিছু করার নেই। আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের প্রস্তুতি যেন সর্বোচ্চ মানের হয়।"

আগামী সপ্তাহের শুরু থেকে জাপান দলটি তাদের বেস ক্যাম্প ন্যাশভিলেতে অনুশীলন শুরু করবে।

ইয়ামামোতো বলেন, "আমাদের জানানো হয়েছে ন্যাশভিলে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগিয়ে চলছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026