১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম

BSSঢাকা

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ফ্রি ট্রান্সফারের সুবিধায় লিভারপুলের ডিফেন্ডার এন্ডি রবার্টসনকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। এর মাধ্যমে স্কটল্যান্ডের অধিনায়কের এ্যানফিল্ডের সাথে নয় বছরের সম্পর্কের অবসান হলো।

লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম

ঢাকা, ৬ জুন ২০২৬ (বাসস) : ফ্রি ট্রান্সফারের সুবিধায় লিভারপুলের ডিফেন্ডার এন্ডি রবার্টসনকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। এর মাধ্যমে স্কটল্যান্ডের অধিনায়কের এ্যানফিল্ডের সাথে নয় বছরের সম্পর্কের অবসান হলো।

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হলে আগামী ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে টটেনহ্যামে যোগ দিবেন রবার্টসন।

জানুয়ারিতে এ্যানফিল্ড ছাড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ৩২ বছর বয়সী রবার্টসন। কিন্তু লিভারপুল কার্যত সেই চুক্তির আলোচনা বন্ধ করে দেয়। রোমা থেকে ডিফেন্ডার কোসটাস টিমিসিকাসকে ধারে আনতে ব্যর্থ হওয়ায় লিভারপুল রবার্টসনকে জানুয়ারিতে ছাড়তে চায়নি।

টটেনহ্যামের কোচ হিসেবে রবার্তো ডি জারবি নিয়োগ পাবার থেকেই এই লেফট-ব্যাককে দলে নেবার চেষ্টা করেছেন। এ সম্পর্কে ডি জারবি বলেন, 'বেশ কয়েক বছর ধরেই আমি এন্ডির খেলা দেখে আসছি এবং তার খেলা আমি পছন্দ করি। তার মধ্যে অসাধারণ কৌশলগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দলকে এগিয়ে নিয়ে যাবার মানসিতকা রয়েছে। আমরা এগুলোকে কাজে লাগাতে চাই। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে একজন বিজয়ী হিসেবে সে প্রমান করেছে। রবার্টসন আমাদের দলের জন্য একজন বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে, সেটা মাঠ কিংবা মাঠের বাইরে যেখানেই হোক না কেন।'

এই মুহূর্তে রবার্টসনের মূল লক্ষ্য বিশ্বকাপে স্কটল্যান্ডের অধিনায়ত্ব করা। আগস্টে ঘরোয়া মৌসুম শুরু হবার আগে তিনি টটেনহ্যামে যোগ দিবেন।

স্কটল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্প থেকে এক ভিডিও বার্তায় রবার্টসন বলেছেন, 'আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রস্তুতিতে রয়েছি। কিন্তু আমি তোমাদের কাছে দ্রুত ও সংক্ষিপ্ত একটি বার্তায় বলতে চাই, তোমাদের দলে খেলার অপেক্ষা শেষ হচ্ছেনা। প্রথমবারের মত টটেনহ্যামের স্টেডিয়ামে খেলতে মুখিয়ে আছি। আগামী মৌসুমটা দুর্দান্ত কাটবে আশা করছি।'

ডি জারবির মূল একাদশে লেফট-ব্যাক পজিশনে রবার্টসনকে পরীক্ষীত ডেসটিনি উদোগির সাথে লড়াই করেই আসতে হবে।

টটেনহ্যামের স্পোর্টিং ডিরেক্টর জোহান ল্যাং বলেছেন, '"সবার আগে তিনি একজন অসাধারণ লেফট-ব্যাক, প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় যিনি আমাদের দলকে আরও শক্তিশালী করবেন। এছাড়া তার দক্ষতা, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলি পুরো ক্যারিয়ার জুড়ে স্পষ্ট ছিল। তিনি নিয়মিতভাবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন এবং বড় বড় শিরোপা জিতেছেন।

অ্যান্ডির পেশাদারিত্ব ও নিবেদন আমাদের দলের উন্নয়নে অমূল্য ভূমিকা রাখবে। পাশাপাশি ক্লাবে আবারও সাফল্য ফিরিয়ে আনার যে উচ্চাকাঙ্খা ও দৃঢ় সংকল্প আমাদের রয়েছে, তিনিও তা ভাগ করে নিবেন বলেই আশা করছি।"

লিভারপুলের সফল মেয়াদে রবার্টসন দুইবার প্রিমিয়ার লিগ, দুইবার লিগ ও একবার এফএ কাপের শিরোপা জয় করেছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রেডস দলেরও সদস্য ছিলেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026