১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ।

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ।

২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এবারের আসরে 'বি' গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা।

ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে মান্ডা বলেন, 'আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সবাই প্রস্তুত।'

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নিতে নারাজ মান্ডা। তিনি বলেন, 'আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।'

ভারতকে সমীহ করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে জানান মান্ডা। তিনি বলেন, 'মানসিকভাবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। কারণ আমরা জানি সামনে যা-ই আসুক না কেন, আমাদের তা মোকাবিলা করতে হবে। যেহেতু আমরা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি। এজন্য আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ম্যাচের বাইরে অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সম্পূর্ণ মনোযোগ খেলার ওপর এবং নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করা।'

এদিকে, গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পায় ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভূটানের মুখোমুখি হয় স্বাগতিকরা। সেমিতে ভূটানকে ১-০ গোলে হারিয়ে ২০১৯ সালের পর আবারও ফাইনালে উঠে ভারত।

রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত প্রথম পাঁচ আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঐ দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দল : রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026