২০ জুলাই ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

BSSঢাকা

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

ইরাকের কাছে হোঁচট খেল স্পেন

ঢাকা, ৫ জুন ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

গতরাতে ঘরের মাঠ লা করুনার এস্তাদিও ডি রিয়াজোরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইরাকের সাথে ১-১ গোলে ড্র করে স্পেন।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফেরান তোরেস। ১-০ গোলে লিড নিয়েও, বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্প্যানিশরা।

২৭ মিনিটে স্পেনের ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ইরাককে ম্যাচে ফেরান মার্কাস দস্কি।

ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল হওয়ায়১-১ সমতা নিয়ে বিরতিতে যায় স্পেন ও ইরাক। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ম্যাচের দ্বিতীয়ভাগে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন স্পেনের তোরেস। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তিনি। ফলে ম্যাচটি সমতায় শেষ হয়।

ইরাকের বিপক্ষে ম্যাচে বিভিন্ন সময়ে খেলোয়াড় পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছেন স্পেন কোচ লুইস ডা লা ফুয়েন্তে। প্রথম একাদশে নামা সবাইকে পরিবর্তন করেছেন তিনি। বিশ্রাম দেওয়া হয় লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও পেদ্রিকে।

স্পেনের মত ইরাকও নিজেদের প্রথম একাদশের সব খেলোয়াড়কে পরিবর্তন করে বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হবে স্পেন।

১৫ জুন 'এইচ' গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।

অন্যদিকে, বিশ্বকাপে 'আই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৬ জুন নরওয়ের মুখোমুখি হবে ইরাক।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

চ্যাম্পিয়ন হয়ে ৬১৫ কোটি টাকা পুরস্কার পেল স্পেন

চ্যাম্পিয়ন হয়ে ৬১৫ কোটি টাকা পুরস্কার পেল স্পেন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : ২৩তম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৫ কোটি ডলার পেয়েছে স্পেন দল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৫ কোটি টাকা। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। শিরোপা জিতে বড় অংকের অর্থ পুরস্কার পেল স্প্যানিশরা।

7/20/2026

নেপালকে হারিয়ে সিরিজে লিড নিল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

নেপালকে হারিয়ে সিরিজে লিড নিল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ৩১-২৩ পয়েন্টে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের খাদিজা।

7/20/2026

বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতলো নেদারল্যান্ডস

বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতলো নেদারল্যান্ডস

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে এ্যাওয়ার্ড ট্রফি জয় করেছে নেদারল্যান্ডস।

7/20/2026

ফাইনালে হেরেও আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

ফাইনালে হেরেও আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স উদযাপনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেদিন দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

7/20/2026

সুপারস্টারদের দাপটে রাঙানো বিশ্বকাপে যোগ্য চ্যাম্পিয়ন স্পেন

সুপারস্টারদের দাপটে রাঙানো বিশ্বকাপে যোগ্য চ্যাম্পিয়ন স্পেন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : এটি ছিল এমন একটি বিশ্বকাপ, যেখানে ফুটবলের সবচেয়ে বড় তারকারা নিজেদের জাদু ছড়িয়ে টুর্নামেন্টকে আলোকিত করেছেন। তবে শেষ পর্যন্ত শিরোপা উঠেছে পুরোপুরি প্রাপ্য হিসেবেই শক্তিশালী দল স্পেনের হাতে। দলের প্রাণভোমরা লামিন ইয়ামাল তাঁর সেরা ছন্দে না থাকলেও দলটি ছিল প্রতিপক্ষ আর্জেন্টিনার তুলনায় অনেক বেশি শক্তিশালী।

7/20/2026

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাকিংয়ের শীর্ষে স্পেন

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাকিংয়ের শীর্ষে স্পেন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ে স্পেন।

7/20/2026

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে এমবাপ্পে-ইয়ামালদের অনন্য কীর্তি

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে এমবাপ্পে-ইয়ামালদের অনন্য কীর্তি

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে পর্দা নামলো ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো স্পেন।

7/20/2026

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের লজ্জার তালিকায় যুক্ত হলেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের লজ্জার তালিকায় যুক্ত হলেন এনজো ফার্নান্দেজ

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ রোববার বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখা খেলোয়াড়দের 'কলঙ্কের তালিকায়' নিজের নাম যোগ করেছেন।

7/20/2026