১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইভরি কোস্টের কাছে হারল ফ্রান্স

BSSঢাকা

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে গত আসরের রানার্স-আপ ফ্রান্স। গতরাতে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফরাসিরা।

আইভরি কোস্টের কাছে হারল ফ্রান্স

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে গত আসরের রানার্স-আপ ফ্রান্স। গতরাতে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফরাসিরা।

ন্যান্তেসে শুরু থেকেই বল দখলে রেখেছিল ফ্রান্স। গোলের সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ভাগ্যের সহায়তা না পাওয়ায়, গোলের দেখা পায়নি। অবশেষে প্রথমার্ধের শেষ মুহূর্তে কাক্সিক্ষত গোলের দেখা পায় ফ্রান্স।

ম্যাচের ৪৫ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় দুইবারের বিশ^ চ্যাম্পিয়নরা।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই গোল হজম করে ফ্রান্স। বল দখলে নিয়ে ফ্রান্সকে চাপে ফেলে দেয় আইভরি কোস্ট।

৫৩ মিনিটে নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে।

১-১ সমতা থাকায় গোলের ব্যবধান বাড়ানোর লক্ষ্য ছিল দুই দলেরই। ম্যাচের শেষ দিকে বাজিমাত করে আইভরি কোস্ট। ৮৪ মিনিটে দলকে দ্বিতীয় গোলের স্বাদ দেন বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় আফ্রিকার দলটি।

টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ১০বার খেলোয়াড় পরিবর্তন করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এরমধ্যে বিরতির সময় অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে তুলে নেওয়া হয়।

হারের পর ফ্রান্সের কোচ দেশম বলেন, 'আমরা খুব বেশি খারাপ খেলিনি। তবে হার কখনো সুখকর হয় না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিবর্তন করেছি। কিন্তু হারের জন্য এটি কোনো অজুহাত হতে পারে না। আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। আশা করছি, মূল লড়াইয়ের আগে সব ঠিক হয়ে যাবে।'

বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগামী সোমবার নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

১৬ জুন 'আই' গ্রুপে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ফ্রান্স। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে 'ই' গ্রুপে থাকা আইভোরি কোস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026