১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ মোসাদ্দেকের

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ মোসাদ্দেকের

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক জানান, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সেই দলে ফেরার পথ তৈরি হয়েছে।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মোসাদ্দেক বলেন, 'ঘরোয়া ক্রিকেটই একমাত্র মঞ্চ, যেখানে খেলোয়াড়রা পারফরমেন্সের মাধ্যমে নির্বাচকদের দৃষ্টি কাড়তে পারে। আমি যতদিন সম্ভব ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করেছি। ভালো খেললেই সুযোগ আসে।'

এই অলরাউন্ডার আরও জানান, টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি।

মোসাদ্দেক বলেন, 'দলে আমার ভূমিকা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক সুমন ভাই (হাবিবুল বাশার)। আমি ছয় বা সাত নম্বরে ব্যাট করি, আবার পাঁচ-ছয় ওভার বল করি, আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করব।'

তিনি আরও বলেন, 'সাধারণত ব্যাটিং পজিশনের খেলোয়াড়দের শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা হয় না। দলে প্রভাব ফেলতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'

ব্যাটার ও বোলারদের বর্তমান পারফরমেন্সের বিচারে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী মোসাদ্দেক। তিনি বলেন, 'আমাদের বোলিং আক্রমণ এখন বিশ্বের সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ থাকবে।'

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চাখ রেখে মোসাদ্দেক জানান, দলে জায়গা পাকা করতে আসন্ন সিরিজগুলোতে ভালো পারফরম্যান্স অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'বিশ্বকাপে খেলা একটি স্বপ্ন। সেটি অর্জন করতে হলে, বিশ্বকাপের আগের সিরিজগুলোতে আমাকে ভালো পারফর্ম করতে হবে। আমি ধারাবাহিকভাবে অবদান রাখতে পারলেই কেবল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার আশা করতে পারি।'

দলের বাইরে থাকায় অবস্থায় মাঝে মাঝে হতাশ হলেও, নিজের খেলার উন্নতিতে মনোনিবেশ করেছিলেন মোসাদ্দেক। তিনি বলেন, 'স্বাভাবিকভাবেই, হতাশাজনক মুহূর্ত ছিল। কিন্তু ক্রিকেটে এমনটা হয়েই থাকে। অবশেষে সুযোগ এসেছে এবং নির্বাচক ও দেশবাসী আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখার চেষ্টা করব।'

অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণের বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক বলেন, 'যখন সাকিব ভাই দলে থাকতেন না, আমরা সবসময় তার অভাব অনুভব করতাম। তিনি বড় মাপের ক্রিকেটার, যিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমানভাবে দলের জন্য অবদান রাখতে পারেন।'

তিনি আরও বলেন, 'তার সাথে অন্য কারও তুলনা করলে বাড়তি চাপ তৈরি হয়। খেলোয়াড়দের সেরাটা দেওয়ার জন্য স্বাধীনতা ও উৎসাহ প্রয়োজন।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026