১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শন টেইট

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : পারিবারিক কারণে জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শন টেইট

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : পারিবারিক কারণে জাতীয় দলের বোলিং কোচের পদ থেকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'বিসিবিকে তার পরিস্থিতি জানানোর পর থেকে টেইট সংক্ষিপ্ত সময়ের জন্য এই দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, পদ থেকে তার সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। সৌহার্দ্যপূর্ণভাবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।'

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের আগ মুর্হূতে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট।

বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দলের বোলিং বিভাগ দেখাশুনা করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের।

২০২৫ সালের মে মাসে জাতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন টেইট। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'দেশের পেস বোলিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টেইট। ক্রমবর্ধমান ও শক্তিশালী হয়ে ওঠা বাংলাদেশের পেস আক্রমণকে আরও ধারাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এবং বিভিন্ন সংস্করণে ফাস্ট বোলারদের দক্ষতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করেছেন।'

বিদায় বেলায় এক বিবৃতিতে টেইট বলেন, 'বাংলাদেশ জাতীয় দলে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অংশ হতে পারাটা আমার জন্য ছিল বিশেষ সৌভাগ্যের। সিদ্ধান্তটি সহজ ছিল না এবং বিসিবির সাথে বোঝাপড়া ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে তাতে আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানাই।'

বাংলাদেশ ক্রিকেটে টেইটের মূল্যবান সেবা ও অবদানের জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে অব্যাহত সাফল্য কামনা করছে বিসিবি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026