১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইবোলা ভাইরাসে কঙ্গো-চিলির প্রস্তুতি ম্যাচ বাতিল

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : আফ্রিকায় ইবোলা ভাইরাসের কারণে স্পেনে অনুষ্ঠিতব্য ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ফিফা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি ও স্থানীয় কর্তৃপক্ষের আপত্তির জেরে স্পেনের স্থানীয় প্রশাসন প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ইবোলা ভাইরাসে কঙ্গো-চিলির প্রস্তুতি ম্যাচ বাতিল

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : আফ্রিকায় ইবোলা ভাইরাসের কারণে স্পেনে অনুষ্ঠিতব্য ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ফিফা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি ও স্থানীয় কর্তৃপক্ষের আপত্তির জেরে স্পেনের স্থানীয় প্রশাসন প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৯ জুন স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিওন শহরে ডিআর কঙ্গো ও চিলির প্রস্তুতির ম্যাচ হবার কথা ছিল। কিন্তু ইবোলা পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তার পর ম্যাচটি বাতিল করা হয়।

স্পেন শহরের মেয়র হুয়ান ফ্র্যাঙ্কো জানান, আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় চিকিৎসা পরিষেবার সঙ্গে কথা বলার পর ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্র্যাঙ্কো বলেন, 'আমি ডিআর কঙ্গো ও চিলির ম্যাচ বন্ধ করার নির্দেশে সই করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের প্রধান স্পষ্ট জানিয়েছেন, সম্ভাব্য স্বাস্থ্যের ঝুঁকির কথা মাথায় রেখে এই ম্যাচ আয়োজন করা ঠিক হবে না। তাই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে ইবোলা রোগের প্রাদুর্ভাব সরকারিভাবে ঘোষনা করে ডিআর কঙ্গো। এরপর কঙ্গোর উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, বিশ্বকাপে খেলতে হলে ২১ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালীন হিউস্টনে থাকবে ডিআর কঙ্গো।

১৯৭৪ সালে জাইরে নামে সর্বশেষ ফিফা বিশ্বকাপ খেলেছিল ডিআর কঙ্গো। এরপর দীর্ঘ ৫৪ বছর অপেক্ষার পর আবারও বিশ্বকাপে খেলতে নামবে তারা।

১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডাএবং মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ১৭ জুন 'কে' গ্রুপে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ডিআর কঙ্গো। এরপর ২৪ জুন কলম্বিয়া এবং ২৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ডিআর কঙ্গো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026