১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
শিক্ষা

শিক্ষক আন্দোলনের জেরে বিশ্বকাপের আগেই উত্তাল মেক্সিকো

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে বেতন বৃদ্ধি ও পেনশন আইন সংস্কারের দাবিতে রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ন্যাশনাল কো-অর্ডিনেটর অফ এডুকেশন ওয়ার্কার্স (সিএনটিই)-এর শিক্ষকরা।

সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া বিশ্বকাপের প্রচারণাকে বাধাগ্রস্থ করার পাশাপাশি ম্যাচ চলাকালীন বিক্ষোভের হুমকি দিয়েছেন শিক্ষকরা।

রাজধানী মেক্সিকো সিটিতে বিশ্বকাপের প্রচারের জন্য জাতীয় দলের ফুটবলারদের জার্সি পরা বিশাল ভাস্কর্য দিয়ে একটি প্রদর্শনী করা হয়েছিল। ফুটবল থিমে তৈরি ১৬ ফুট উঁচু একাধিক বড় বড় ভাস্কর্য ভেঙে আগুন ধরিয়ে দেন ধর্মঘটকারী শিক্ষকরা। পাশাপাশি ফুটবলের সঙ্গে থাকা অনেক সাজসজ্জাও পুড়িয়ে দেওয়া হয়েছে, শহরের প্রধান সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়।

সংগঠনের দাবি, বেতন বৃদ্ধি এবং পেনশন নীতির পরিবর্তন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে আন্দোলন করছেন। পরিস্থিতি সামলাতে সরকার ৯ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও সেটি প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষকরা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দাবি পূরণ না হলে বিশ্বকাপ চলাকালীন আরও বড় আন্দোলন এবং বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত অনুষ্ঠানেও বাধা দেওয়া হবে।

শিক্ষক সংগঠনের নেতা ফিলিবের্তো ফ্রাউস্তো বলেন, আমাদের আন্দোলনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু শিক্ষকদের দাবি উপেক্ষা করা হচ্ছে। এটি যেকোন বিনোদন ও আনন্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

আন্দোলনের ব্যাপারে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানান, সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং যে সব দাবি বাস্তবসম্মত, সেগুলো বিবেচনা করা হচ্ছে। তবে কিছু দাবি পূরণ করা অর্থনৈতিকভাবে কঠিন হতে পারে।

এদিকে আন্দোলন-বিক্ষোভের কারনে উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকোর ব্যবসায়ীরা। তারা জানায়, বিশ্বকাপের কারণে পর্যটক বাড়বে এবং ব্যবসা ভালো হবে। কিন্তু আন্দোলন-বিক্ষোভের কারনে ব্যবসায় বড় প্রভাব পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডার সাথে আসন্ন বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৬টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

10/5/2026

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/5/2026

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

9/24/2026

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

9/21/2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

9/16/2026

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

9/14/2026