১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩শ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপের মঞ্চে নরওয়ে

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ৩শ কেজি কাঁচা মাছ এবং ১১৬ কেজি ব্রাউন চিজ সঙ্গে নিয়ে আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নরওয়ে।

৩শ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপের মঞ্চে নরওয়ে

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ৩শ কেজি কাঁচা মাছ এবং ১১৬ কেজি ব্রাউন চিজ সঙ্গে নিয়ে আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নরওয়ে।

বিশ্বকাপের মঞ্চে ফুটবলারদের ফিটনেস ঠিকঠাক রাখতে খাবারের তালিকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নরওয়ে ফুটবল টিম ম্যানেজমেন্ট। নরওয়ের নিজস্ব মাছ ও অন্যান্য খাদ্যসামগ্রী দলের সাথে রেখেছে তারা। এরমধ্যে উল্লেখযোগ্য হল- ৩শ কেজি কাঁচা মাছ ও ১১৬ কেজি ব্রাউন চিজ।

শুধুমাত্র খাদ্যসামগ্রী নয়, দুই খ্যাতনামা শেফ অ্যারন এসপেল্যান্ড ও এইরিক তুফকেও দলের সাথে রেখেছে নরওয়ে। টিম ম্যানেজমেন্টের পরামর্শ নিয়ে দলের ফুটবলারদের জন্য বিশেষ খাদ্যতালিকা তৈরি করবেন অভিজ্ঞ দুই শেফ অ্যারন ও তুফ।

২০২০ সালে অলিম্পিকে সফল হওয়া নরওয়ে দলের সঙ্গে ছিলেন অ্যারন। বিশ্বকাপে খেলতে দলের সাথে খাদ্যসামগ্রী নিয়ে আসার বিষয়ে অ্যারন বলেন, 'আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এত বিপুল পরিমাণ খাবার পরিবহনের বিষয়টি বেশ কঠিন বলে প্রমাণিত হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন অন্তত ৩শ কেজি মাছ খাওয়ার প্রত্যাশা করছে দলের খেলোয়াড়রা। নরওয়ে থেকে আমেরিকায় এত পরিমাণ খাদ্যসামগ্রী পাঠানো মোটেও সহজ নয়।'

তিনি আরও বলেন, 'আমরা সব সময় সেরা নরওয়েজিয়ান উপকরণই ব্যবহার করতে চাই। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সময়ে সেই খাবার পরিবেশন করতে পারাটা আমাদের কাছে গর্বের।'

সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবল খেলেছে নরওয়ে। এরপর ২৮ বছরে ছয় আসরের একটিতেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।

আসন্ন বিশ্বকাপে 'আই' গ্রুপে খেলবে নরওয়ে। ঐ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ইরাক ও সেনেগাল। ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ৭ জুন মরক্কোর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নরওয়ে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026