১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।

বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।

এর ফলে তৃষ্ণার্ত সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে বলে জানা গেছে।

গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, "খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।"

কিন্তু বুধবার জানা যায় সেই নির্দেশিকা সংশোধন করে এখন স্পষ্টভাবে রিফিলযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে। হালনাগাদ আচরণবিধিতে বলা হেেয়ছে, "পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।"

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল।

বিবৃতিতে বলা হয়, "ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে খোলা স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

গত মাসে প্রকাশিত ওয়ার্ল ওয়েদার এ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা একত্রে বিবেচনা করে নির্ধারণ করা হয়।

গত বছরের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন, সমর্থকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026