১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর তরুন তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোরা।

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় মেক্সিকোর গিলবার্তো মোরা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর তরুন তুর্কি গিলবার্তো মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোরা।

ফিফা প্রকাশিত ৪৮ দলের অফিসিয়াল তালিকা অনুযায়ী এবারের বিশ্বকাপে বিভিন্ন দলে ২২ জন টিনএজার অংশ নিচ্ছেন।

রেকর্ড ১২৪৮ জন খেলোয়াড় ৪৮ দেশকে প্রতিনিধিত্ব করবে। যাদের মধ্যে টিনএজ মিডফিলডার মোরা সর্বকনিষ্ঠ।

মোরার সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজের প্রতিভার প্রমান দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখানোর।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এখনও পর্যন্ত বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করার রেকর্ড ধরে রেখেছেন। ১৯৫৮ সালে শিরোপা জয়ী ব্রাজিলে খেলেছিলেন ১৭ বছর বয়সী পেলে। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে।

দুই দশক আগে ইংল্যান্ডের মাইকেল ওয়েন ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলতে নেমেছিলেন।

বেশ কয়েকজন টিনএজার নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। যাদের মধ্যে স্প্যানিশ দুই তারকা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ও ১৯ বছর বয়সী পও কুবারসি অন্যতম। জার্মানীর ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল বায়ার্ন মিউনিখের হয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে গেছেন।

আরও কিছু খেলোয়াড় যাদের বয়স ১৯ ছাড়িয়ে গেছে, তারাও প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

২০ বছর বয়সী ওয়ারেন জেইরি-এমেরে ও ২১ বছর বয়সী ডিসায়ার ডুয়ে ফ্রান্স দলের অন্যতম ভরসার নাম। দুজনেই দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজির খেলোয়াড়।

২১ বছর বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় আছেন ইংল্যান্ডের নিকো ও'রিলি ও তুরষ্কের আরদা গুলার। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আছেন ২১ বছর বয়সী নিকো পাজ।

লিগা এমএক্স'র খেলোয়াড় মোরা গত এক বছর ধরেই মেক্সিকোর অন্যতম উদীয়মান তারকা হিসেবে নিজেকে প্রমান করে চলেছেন। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও তিনি রেকর্ড গড়বেন। ২০২৫ সালে গোল্ড কাপ বিজয়ী মেক্সিকো দলের সদস্য ছিলেন তিনি।

২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে মেক্সিকান প্রথম বিভাগে খেলতে নেমে মোরা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে তার জাতীয় দলে অভিষেক হয়।

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও প্রিমিয়ার লিগের কিছু দল নিয়মিত টিনএজারদের নিয়ে কাজ করে আসছে ও তাদের সুযোগ করে দিচ্ছে।

এছাড়াও এবারের বিশ্বকাপে আরও কিছু উদীয়মান তারকা রয়েছেন যাদের দিকে সকলের নজড় থাকবে।

আইভরি কোস্টের ১৯ বছর বয়সী ইয়ান ডায়মন্ড বুন্দেসলিগায় লিপজিগের হয়ে দারুন মৌসুম কাটিয়েছেন। লিগ ওয়ানে লিঁওর হয়ে খেলা ১৯ বছর বয়সী স্ট্রাইকার এনড্রিক ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার অপেক্ষায় রয়েছেন। ১৮ বছর বয়সী সেগোলিস ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে আফ্রিকান নেশন্স কাপের মাধ্যমে সামনে আসেন। সেনেগালের ফাইনাল খেলার পিছনে তার অবদান ছিল। ঐ সময় তার বয়স ছিল ১৭ বছর। ইকুয়েডরের জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন ১৯ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার কেন্ড্রি পায়েজ।

৪৩ দিন ১৬২ বছর বয়সে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন।

৪১ বছর বয়সী পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোসহ ৪০ বছরের বেশী বয়সে আরও ছয়জন খেলোয়াড় এবারের আসরে খেলছেন।

ফিফার তালিকানুযায়ী ৩৫৭ জন খেলোয়াড়ের অন্তত একটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ৮৯১ জনেরই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026