১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরির শঙ্কা কাটিয়ে সালিবা ‘ভালো আছেন’, জানালেন দেশ্যম

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ডিফেন্ডার উইলিয়াম সালিবা পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন- এমন খবর প্রকাশিত হলেও তিনি এখন "ভালো আছেন"।

ইনজুরির শঙ্কা কাটিয়ে সালিবা ‘ভালো আছেন’, জানালেন দেশ্যম

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ডিফেন্ডার উইলিয়াম সালিবা পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারেন- এমন খবর প্রকাশিত হলেও তিনি এখন "ভালো আছেন"।

গত সপ্তাহান্তে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজয়ের পর মঙ্গলবার প্যারিসের বাইরে ফ্রান্স দলের বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি শিবিরে সতীর্থদের সঙ্গে যোগ দেন আর্সেনালের সালিবা।

আজ ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ আইভরি কোস্ট। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশ্যম সালিবার খেলার সময় সীমিত রাখতে পারেন।

দেশ্যম বলেন, "উইলিয়াম ভালো আছে এবং তাকে সঠিকভাবে পরিচালনা করা হবে। যদি আগামীকাল তার খেলার প্রয়োজন হতো, তাহলে সে খেলত।"

বিশ্বকাপের পর কোচের পদ ছাড়বেন বলে আগেই ঘোষণা দিয়েছেন দেশ্যম। তিনি জানান, আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি দলে রদবদল করবেন। আগামী সোমবার লিলিতে ফ্রান্সের আরেক প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড।

দলে থাকা পিএসজির পাঁচ খেলোয়াড়েরর মধ্যে ওসমানে ডেম্বেলে ও ডিসায়ার ডুয়েকে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখবেন দেশ্যম। বুদাপেস্টে শনিবারের জয়ের পর তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

দেশ্যম বলেন, "চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড়কে আমি সতর্কভাবে পরিচালনা করব, বিশেষ করে যারা শুরু থেকে খেলেছে। সামনে যা আসছে, তা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত।"

এদিকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে দেশ্যম বলেন, তিনি শারীরিক ও মানসিক- দুই দিক থেকেই দারুণ অবস্থায় আছেন, যদিও রিয়াল মাদ্রিদেও হয়ে তিনি একটি অস্থির মৌসুম পার করেছেন।

২৭ বছর বয়সী এমবাপ্পে স্প্যানিশ ক্লাবটির হযয়ে গত দুই মৌসুমে প্রচুর গোল করলেও এখনও কোনও বড় শিরোপা জিততে পারেননি।

মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকার কারনে ছুটিতে যাওয়ায় এমবাপ্পের যথাযথ প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছিল।

এ বিষয়ে দেশ্যম বলেন, "ক্লাব পর্যায়ে যা ঘটেছে, তা ক্লাবের বিষয়। এটা জাতীয় দল। দলের সঙ্গে এবং যারা প্রথম অনুশীলনগুলোতে ছিল, তাদের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে।"

তিনি আরও বলেন, "তার এমন অভিজ্ঞতা আছে যা অন্যদের নেই। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ।

একটি বিশ্বকাপ কতটা কঠিন, সে তা ভালোভাবেই জানে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026