১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

BSSঢাকা

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের 'হল অব প্রাইড'-এ অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির।

কাবাডির উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা, ৪ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের 'হল অব প্রাইড'-এ অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় ক্রীড়াপঞ্জি ও বাজেট পেশ করেন । দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত এই বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার বৃদ্ধির জন্য। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে (পুরুষ ও নারী) এবং নেপালের বিপক্ষে বেশ কয়েকটি হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতির প্রয়োজনে সময় বা প্রতিপক্ষ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও এই বছর টেস্ট ম্যাচগুলো আয়োজনে ফেডারেশন বদ্ধপরিকর। এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক অন্যান্য সব আসর মিলিয়েই এই সাড়ে ৫ কোটি টাকার বাজেট সাজানো হয়েছে।

সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগ) এ ব্রোঞ্জ পদক বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও অর্থ পুরস্কার প্রদান করা হয় ।

বাংলাদেশের কাবাডিকে আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য গোপালগঞ্জে একাডেমী নিয়ে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। একাডেমি পরিচালনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যেখানে কাবাডি ফেডারেশনের সহ সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। এই কমিটি একাডেমির সার্বিক কার্যক্রম সুপারভিশন, মাঠ পরিদর্শন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

কাবাডির সার্বিক অবকাঠামোগত ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশনের পক্ষ থেকে খুব শিগগিরই ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে একটি বিশেষ বৈঠক করা হবে।

ফেডারেশনের সভাপতি এ পর্যন্ত কাবাডি ফেডারেশনের কর্মকান্ডে ও কাবাডির অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা আরও দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্ঠ সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026