১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক

BSSঢাকা

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ বাংলাদেশ দল ঘোষনা করেছে নির্বাচকরা।

চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ বাংলাদেশ দল ঘোষনা করেছে নির্বাচকরা।

২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। তার সাথে দলে আরো ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনের পরিবর্তে এই দুজন ওয়ানডে দলে ফিরেছেন। এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে এই দুটি পরিবর্তন করা হয়েছে।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন কৌশলগত কারণে দলে এই পরিবর্তন আনা হয়েছে। আজ দল ঘোষনার সময় বাশার বলেন, 'আমরা মাহিদুলকে খুব বেশী সুযোগ দেইনি। আমি এটা বলবো না যে আফিফ যথেষ্ঠ সুযোগ পেয়েছে। তার হয়তো আরো কিছুটা বেশী সুযোগ পাওয়া উচিৎ ছিল। এই মুহূর্তে আমরা কৌশলগত কিছু পরিবর্তণ করেছি।'

মোসাদ্দেকের অন্তর্ভুক্তি সম্পর্কে প্রধান নির্বাচক জানিয়েছেন সাম্প্রতিক ঘরোয়া ফর্ম ও অভিজ্ঞতা থেকেই তাকে দলে নেয়া হয়েছে, 'এই মুহূর্তে মোসাদ্দেক ব্যাটিংয়ে বেশ ভাল করছে। ছয় নম্বরে তার ব্যাটিং দক্ষতা আমাদের জন্য কাজে আসবে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, আগে সে খেলেছে। ঢাকা প্রিমিয়ার লিগে দারুন ছন্দে আছে। আমরা তার অল রাউন্ড দক্ষতা কাজে লাগাতে পারবো।'

এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুন ফর্মে আছেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে তিনি ৩১০ রান করেছেন।

মোসাদ্দেকের সাথে জাতীয় দলে ফেরা নুরুল হাসান সোহান আট ইনিংসে করেছেন ২৪৮ রান।

হাবিবুল বাশার বলেন, টিম ম্যানেজমেন্ট তাকে মিডল অর্ডারের জন্য, বিশেষ করে ছয় ও সাত নম্বর পজিশনের জন্য আরও শক্তিশালী বিকল্প হিসেবে দেখছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহিদুল একটি ম্যাচও খেলেননি। আফিফ একমাত্র ম্যাচে ৪৯ বলে করেছেন ২৭ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৯ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের বাকি ম্যাচগুলো একই ভেন্যুতে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচকরা তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াড পরবর্তীতে ঘোষণা করবে।

ওয়ানডে সিরিজে পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। ১ম ও ২য় ওয়ানডে জন্য বাংলাদেশ স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026