১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

BSSঢাকা

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : ফুটবলপ্রেমীরা যখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন খেলাটির ইতিহাসের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়ের পরা একটি জার্সি নিলামে উঠতে যাচ্ছে।

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

ঢাকা, ৩ জুন ২০২৬ (বাসস) : ফুটবলপ্রেমীরা যখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন খেলাটির ইতিহাসের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়ের পরা একটি জার্সি নিলামে উঠতে যাচ্ছে।

ব্রাজির তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত ১০ নম্বর জার্সিটি ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইন নিলামে তোলা হবে বলে মঙ্গলবার জানিয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস।

এক বিবৃতিতে সোথেবির আধুনিক সংগ্রহযোগ্য সামগ্রীর প্রধান ব্রাহম ওয়াচার বলেন, "এটি সেই পোশাক যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় পরেছিলেন সেই রাতে, যেদিন তাঁর শাসনযুগের সূচনা হয়েছিল।"

জার্সিটি পেলে তাঁর ক্যারিয়োরের প্রথম বিশ্বকাপ ফাইনালে পরেছিলেন। এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি পেলে নামেই বিশ্বজুড়ে পরিচিত, তখন মাত্র ১৭ বছর বয়সী ছিলেন। ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে পরাজিত করেছিল ব্রাজিল, যেখানে পেলে করেছিলেন জোড়া গোল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছির স্টকহোমের রাসুন্ডা স্টেডিয়ামে। আজও তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড ধরে রেখেছেন।

২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে কোলন ক্যানসারে মারা যাওয়া পেলে ফাইনালের পর হাতে তৈরি এই জার্সিটি তাঁর রুমমেট ও সতীর্থ ডিডাকে উপহার দেন। জার্সিটি কয়েক দশক ধরে ডিডার পরিবারের কাছে ছিল। পরে এটি ব্রাজিলের একটি জাদুঘরে সংরক্ষিত হয় এবং ২০০৪ সালে বর্তমান মালিকের কাছে বিক্রি হয়। বর্তমান মালিকের পরিচয় গোপন রাখা হয়েছে।

জার্সিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬ মিলিয়ন মার্কিন ডলার। এই মূল্য ইতিহাসের সবচেয়ে মূল্যবান বিক্রিত ফুটবল স্মারকে পরিণত হতে পারে। একমাত্র খেলোয়াড় হিসেবে পেলে তিনবার বিশ্বকাপ জয় করেছেন।

ফাইনালে পেলের প্রথম গোলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। তিনি বুকে বল নিয়ন্ত্রণ করে সেটিকে এক সুইডিশ ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে তুলে দেন এবং পরে গোল করেন। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষদিকে একটি হেড থেকে।

পরে পেলে ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয় করেন। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা- এই তিন দেশ এ বছরের বিশ্বকাপের আয়োজক। যে এস্তাদিও আজতেকাতে পেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই একই স্টেডিয়ামে এ বছরের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

নিলাম চলাকালীন সময়ে ১ জুলাই থেকে নিউইয়র্কে সোথেবির ব্রুয়ার ভবনে জার্সিটির একটি উন্মুক্ত প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026