১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে নির্ভার আনচেলত্তি

BSSঢাকা

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পায়ের পেশির চোট থেকে দ্রুত ফিরিয়ে আনার কোনো তাড়া তার নেই। বিশ্বকাপ উপলক্ষে দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি এ কথা বলেন।

নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে নির্ভার আনচেলত্তি

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পায়ের পেশির চোট থেকে দ্রুত ফিরিয়ে আনার কোনো তাড়া তার নেই। বিশ্বকাপ উপলক্ষে দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি এ কথা বলেন।

এর আগে আনচেলত্তি জানিয়েছিলেন নেইমার সেলেসাওয়ের প্রথম অথবা দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের জন্য ফিট হতে পারেন।

গত সপ্তাহে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার জানান, ৩৪ বছর বয়সী নেইমার কাফ পেশীতে চোট পেয়েছেন এবং তিনি প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে।

আনচেলত্তি বলেন, ''নেইমার ভালোভাবে উন্নতি করছে, ভালো অবস্থায় আছে। আমাদের কোনো তাড়া নেই।"

চোট ও ফিটনেস সমস্যায় জর্জরিত থাকার কারণে এবং প্রায় তিন বছর জাতীয় দলের হয়ে না খেলায়, আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময়কর ছিল।

নেইমার এখনও ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। এটি তার চতুর্থ বিশ্বকাপ।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবার ব্রাজিলকে কিছুটা কম ভয়ঙ্কর দল হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে তারা পঞ্চম স্থানে শেষ করেছে এবং গত এক বছওে ফ্রান্স, জাপান ও বলিভিয়ার কাছে হেরেছে। তবুও আনচেলত্তি আত্মবিশ্বাসী, ''আমরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করতে চাই, নিজেদের সেরাটা দিতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই। ব্রাজিলের কাছ থেকে কী প্রত্যাশা করা হয়, সবাই তা জানে। বিশ্বকাপের কোনো নিরঙ্কুশ ফেবারিট নেই। বেশ কয়েকটি শক্তিশালী দল আছে, আর আমি মনে করি ব্রাজিল যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026